‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের অস্বস্তি বাড়াতে বাংলাদেশকে পুরো কব্জা করে ফেলার রণকৌশল নিয়েছে চিন। সম্প্রতি বেজিং সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিস্তা মহা প্রকল্প বাস্তবায়নে সাহায্য চেয়ে এসেছেন। ঢাকায় ফিরেই তিনি পরোক্ষে দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তিস্তা মহাপরিকল্পনা কেউ রুখতে পারবে না।’ তিস্তা প্রকল্প নিয়ে দিল্লির যে অস্বস্তি রয়েছে তা জেনে বেজিংয়ের তরফেও সুর সপ্তমে নিয়ে বলা হয়েছিল, ‘কারও উদ্বেগকে গুরুত্ব দেওয়া হবে না।’ এবার আরও এক ধাপ এগিয়ে কার্যত দিল্লিকে সতর্ক করে দিয়ে ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চিন যে কোনও দেশে যে কোনও বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী।  যে কোনও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে রয়েছে বেজিং।’ চিনা রাষ্ট্রদূতের বক্তব্য যে দিল্লিকে উদ্দেশ্য করে তা নিয়ে কোনও দ্বিমত নেই কূটনীতিবিদদের।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চিন সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার বারিধারায় চিনা দূতাবাসে এক সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ওই সাংবাদিক সম্মেলনে নাম না করে দিল্লির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, আমাদের বৈদেশিক নীতি হলো চিন যে কোনও দেশে অন্য যে কোনও বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী। আমরা নিজেরাও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই। অনেক বিদেশি অপশক্তি চিনের  অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, তা আমরা পুরোপুরি বুঝতে পারি। কাজেই বাংলাদেশের কাছে এই বার্তা অত্যন্ত স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে, যে কোনও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে চিন বাংলাদেশের পাশে আছে। ৫০ বছর ধরে এটাই আমাদের নীতি।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পরেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে চিন থেকে বাংলাদেশ জে-১০সি যুদ্ধবিমান কিনতে পারে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি চিনা রাষ্ট্রদূত। শুধু বলেন, ‘উভয় দেশ প্রতিরক্ষা সহযোগিতা গভীর করার বিষয়ে একমত হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা, সফর ও প্রশিক্ষণ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রেও মতৈক্য হয়েছে।’ তিস্তা মহাপরিকল্পনায় চিনের সহযোগিতা নিয়ে ইয়াও ওয়েন বলেন, ‘ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে উত্তরাঞ্চলের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত তিস্তার মহা প্রকল্পে চিন এগিয়ে এসেছে। এর বাইরে অন্য কোনও বিষয় চিনের বিবেচনায় নেই।’

হাতে আসবে আটকে থাকা টাকা, বছরের শেষ ৬ মাস কেমন কাটবে কর্কট রাশির জাতকদের?

মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

সিংহে প্রবেশ শুক্রের, ৪ জুলাই থেকে কোন চার রাশির জাতকদের ‘আচ্ছে দিন’ শুরু?

৩০ নাকি ৩১ জুলাই, কবে শুরু শ্রাবণ, রইল কবে-কবে সোমবার পড়ছে, সেই তালিকা

টানা ৫১৯ মিনিট অপরাজেয়, বিশ্বকাপে ৩৬ বছরের রেকর্ড ভাঙলেন স্পেনের গোলরক্ষক

আজকের রাশিফল: পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, সমস্ত দুঃখ ঘুচে যাবে…

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের