অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

Share:

নিজস্ব প্রতিনিধি:  অযোধ্যা রাম মন্দিরে ভক্তদের দেওয়া অনুদান চুরির মামলায় সামনে আসছে একধিক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে আটজনকে। অভিযুক্তদের জেরা করে চোখ কপালে উঠছে পুলিশের। তদন্তের জন্য গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী কমিটি বা শিট। তদন্তকারীরা সন্দেহ করছে, অভিযুক্তরা মন্দির থেকে চুরি করা মূল্যবান গয়না গলিয়ে   সেগুলি দিয়ে সোনার বিস্কুট তৈরি করেছিল। এই তথ্য সামনে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।  

ইতিমধ্যেই তদন্তকারী সংস্থাগুলো অভিযুক্তদের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে। তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া গহনা উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। তারপর থেকেই গহনাগুলোর অন্তর্ধান রহস্য আরও গভীর হচ্ছে। তদন্তকারীরা অনুমান করছেন, প্রমাণ লোপাট এবং বিপুল এই সোনাকে আরও সহজে সরিয়ে ফেলার ষড়যন্ত্র হিসেবে সেগুলিকে গলিয়ে সোনার বিস্কুট বানিয়ে ফেলা হয়েছে।  ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই প্রকাশ্যে জানিয়েছিলেন, মন্দিরটি অনুদান হিসেবে প্রায় ১৩ কুইন্টাল রুপো এবং ২০ কিলোগ্রাম সোনা পেয়েছিল। চুরি হওয়া গহনার সঠিক পরিমাণ এবং সোনার বিস্কুট তৈরির দাবির সত্যতা যাচাই করতে SIT সব বিষয়টা খতিয়ে দেখছে। যদিও এখনও পর্যন্ত সোনার গয়না গলিয়ে  বিস্কুট বানানোর অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টিকে অভিযোগ হিসেবেই দেখা  হচ্ছে। SIT-এর চূড়ান্ত রিপোর্টের দিকেই এখন নজর দেশজুড়ে।

আরও পড়ুন: রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

অন্যদিকে, তদন্তের পরিধি আরও বাড়িয়ে গত পাঁচ বছরের আর্থিক হিসাব পুনরায় অডিট করার নির্দেশ দিয়েছে SIT। দানবাক্সে জমা অর্থ, সোনা-রুপো এবং অন্যান্য মূল্যবান সামগ্রীর হিসাব নতুন করে পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। তদন্তকারীদের লক্ষ্য, এই পাঁচ বছরে কোনও আর্থিক অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত করা।  এই মামলায় রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের মহাসচিব চম্পত রাই-সহ ট্রাস্টের কয়েকজন শীর্ষ পদাধিকারীর ভূমিকাও তদন্তের আওতায় এসেছে।  

দেবরাজের কালো টাকা লেনদেনে যুক্ত ছিল ‘স্পেশাল ৩০’!

দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনাল্ডো

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ম্যাঙ্গো হানি টোস্ট, রইল সহজ রেসিপি

জিভে জল আনা খাঁটি বাঙালি রান্না, বাড়িতে বানিয়ে নিন সর্ষে তেলে ছোট মাছ চচ্চড়ি

দীর্ঘ অপেক্ষার অবসান, গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে সম্পত্তি বেহাতের আশঙ্কা! আদালতের দ্বারস্থ বাড়ির মালিক

বিশ্বকাপে ভরাডুবির পরেই প্রাণনাশের হুমকি, দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় আশ্রয় দক্ষিণ কোরিয়ার কোচের

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

ড্রোনের মাধ্যমে বড় সাফল্য, নারীপাচার রুখে দিয়ে ১৭ জন নাবালিকাকে উদ্ধার করল পুলিশ

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাতামাতি না পসন্দ কপিল দেবের, কী বললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক?

হৃদয়বিদারক মুহূর্ত! প্রকাশ্যে খামেনেইয়ের ১৪ মাসের নাতনির ছোট্ট কফিন