সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনও বাধাই যে স্বপ্নপূরণের পথে অন্তরায় হতে পারে না, তা আবারও প্রমাণ করলেন তামিলনাড়ুর ভি. শ্রীপতি। মাত্র ২৩ বছর বয়সে তিনি তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারক হিসেবে ইতিহাস গড়েছেন। তবে তাঁর সাফল্যের পেছনের সংগ্রামের কাহিনি আজ দেশজুড়ে বহু মেয়ের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। 

তামিলনাড়ুর একটি প্রত্যন্ত পাহাড়ি আদিবাসী গ্রামে বেড়ে ওঠা শ্রীপতির শৈশব কেটেছে খুব অল্প সুযোগ-সুবিধার মধ্যে। অভাব ছিল নিত্য দিনের সঙ্গী। তবে ছোটবেলা থেকেই তাঁর লক্ষ্য ছিল আইন পড়ে নিজের সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের আইনি অধিকার সম্পর্কে সচেতন করা। আর্থিক অনটন, সামাজিক বাধা এবং অল্প বয়সে বিয়ে, সমস্ত প্রতিকূলতার মধ্যেও অদম্য জেদে পড়াশোনা চালিয়ে যান। নজরকাড়া ঘটনা ঘটে ২০২৩ সালের নভেম্বরে। সন্তান জন্ম দেওয়ার মাত্র দুই দিন পরই তিনি নিজের নবজাতক কন্যাকে বাড়িতে রেখে প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দেন শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য। চেন্নাইয়ে বিচারক হওয়ার পরীক্ষায় অংশ নেন।  সদ্য সন্তান জন্ম দেওয়ার পর শারীরিক কষ্টকে উপেক্ষা করে পরীক্ষায় বসার সিদ্ধান্ত থেকে একটুও পিছিয়ে আসেননি শ্রীপতি। সঙ্গে ছিলেন শ্রীপতি স্বামী। কন্যা সন্তানকে রেখে গিয়েছিলেন বাড়িতে। 

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে ভি. শ্রীপতি তামিলনাড়ুর তিরুভান্নামালাই জেলার থুভিনজিকুপ্পাম নামক একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত, যেখানে মৌলিক পরিকাঠামো খুবই সীমিত। সেখানে কোনো পাকা রাস্তা নেই, স্কুলগুলো অনেক দূরে এবং নিকটতম বাসস্টপটি প্রায় ১৫ কিলোমিটার দূরে পরমানন্দল গ্রামে অবস্থিত। তার বাবা এস. কালিয়াপ্পান কৃষক হিসেবে কাজ করতেন, আর মা কে. মল্লিকা সংসার চালানোর জন্য পরিচারিকার করতেন। সন্তানদের জন্য আরও ভালো ভবিষ্যতের সন্ধানে পরিবারটি পরে ইয়েলাগিরি পাহাড়ের পাদদেশে আথানাভুর গ্রামে চলে যায়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শ্রীপতি আথানভুরের একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক স্তরে তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেন ।  এক সাক্ষাৎকারে শ্রীপতি বলেন, ‘আইন নিয়ে পড়ার আগে আমি আমার পুরো স্কুলজীবন ইয়েলাগিরি পাহাড়েই কাটিয়েছি। আইন পড়ার উদ্দেশ্য ছিল আমার সম্প্রদায়ের মানুষদের আইনি সহায়তা দেওয়া, কারণ তারা তাদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নয়।’  

আরও পড়ুন: ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

উল্লেখ্য, ভারতের বহু তরুণীর মতোই শ্রীপতির   খুব তাড়াতাড়ি বিয়ে  হয়। তিনি অ্যাম্বুলেন্স চালক এস. ভেঙ্কটেশনকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে তাঁর লক্ষ্য পরিবর্তন করতে পারেনি। তিনি চেঙ্গামের কাছে পুলিয়ুর গ্রামে  শ্বশুরবাড়ি থেকে পড়াশোনা চালিয়ে যান। বই, নোট এবং প্রস্তুতির উপকরণ তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। তার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরাও তাঁকে পূর্ণ  সমর্থন করে। সংসারের দায়িত্ব বাড়লেও, তিনি তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশনের সিভিল জজ পরীক্ষার উপর মনোনিবেশ করেছিলেন।  তাঁর সেই সাহসী সিদ্ধান্তই শেষ পর্যন্ত সাফল্যের দরজা খুলে দেয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাত্র ২৩ বছর বয়সে তামিলনাড়ুর প্রথম আদিবাসী বিচারক  হিসেবে ইতিহাস সৃষ্টি করেন ভি. শ্রীপতি। 

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

মমতাকে দলনেত্রী হিসেবে মানেন না, ইস্তফাপত্রে বুঝিয়ে দিলেন চন্দ্রিমা

পাইরেটেড সিনেমা-ওয়েব সিরিজের রমরমা, ‘Telegram’-কে কড়া নোটিস কেন্দ্রের

কেমন লাগছে আমায়? ছবি দিয়েও কমেন্ট সেকশন বন্ধ করলেন সায়নী

আরও নিঃসঙ্গ মমতা! তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা

অযোধ্যার রামলালার অলঙ্কার গলিয়ে সোনার বিস্কুট! সন্দেহ বিশেষ তদন্তকারী দলের

রাম মন্দিরের পর এবার বদ্রিনাথ ধামে অনুদান চুরির অভিযোগ, তদন্তের নির্দেশ

পেনশন প্রাপকদের সুখবর, ৭ বছরের বকেয়া এরিয়ারের অর্ধেক হাতে মিলবে চলতি মাসে

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে হকার উচ্ছেদ নয়, আশ্বাস শুভেন্দুর

ঘরেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট-স্টাইল ম্যাঙ্গো হানি টোস্ট, রইল সহজ রেসিপি