যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকা যৌন নির্যাতন ও খুনের মামলায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে এই ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ প্রভাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানায়। ছেলের মৃত্যুসংবাদ শুনে প্রভাসের মা আবেগপ্রবণ হলেও তাঁর বক্তব্য ছিল অত্যন্ত কড়া।

তিনি বলেন, ছেলে কৃতকর্মের শাস্তি পেয়েছে। যেমন কাজ , তেমন পরিণাম। যে অপরাধ তাঁর ছেলে করেছে, তার উপযুক্ত শাস্তিই সে পেয়েছে। এমন কাজের পরিণতি এমনই হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, পরিবারের কেউ প্রভাসের দেহ গ্রহণ করতে যাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে প্রভাস মণ্ডলকে নিয়ে বারুইপুর থানার তদন্তকারী দল ঘটনাস্থলে অপরাধের পুনর্নির্মাণে গিয়েছিল। সেই সময় অভিযুক্ত আচমকা এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তদন্তকারীদের আরও দাবি, পালানোর আগে প্রভাস পুলিশের দিকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। সেই গুলিতে গুরুতর জখম হন প্রভাস মণ্ডল।

আরও পড়ুন: হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

এরপর তাঁকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একইসঙ্গে গোটা ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও তদন্তকারী সূত্রে খবর।

ফিরল লর্ডসের স্মৃতি, প্রকাশ্যে ‘দাদা’র ফার্স্ট লুক, জন্মদিনে বড় ঘোষণা সৌরভের

ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

বৈভবের জন্য কেন বাদ সঞ্জু? অবশেষে মুখ খুললেন কোচ গম্ভীর

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, নিহত লস্কর জঙ্গি কমান্ডার

হাসপাতালে পৌঁছানোর আগেই অটোতেই জন্ম চার সন্তানের, জন্মের পরই মর্মান্তিক মৃত্যু

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার, শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

পিগ আয়রনের কারখানায় অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়াবহ বিপর্যয়! মৃত ৩

৪৫ হাজারে Samsung Galaxy ও Google Pixel ! জানেন কোথায় মিলবে সস্তায় ফোন?

বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

নিম্নচাপের জেরে ভিজবে ৭ জেলা, প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি হাওয়া অফিসের

আমেরিকার হামলা জবাবে ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের

যেমন কর্ম, তেমন ফল! এনকাউন্টারে মৃত্যুর পর ছেলেকে শেষবার দেখতেও রাজি নন মা

অসম থেকে কন্যাকুমারী! দীর্ঘতম ট্রেনযাত্রায় দেখে ফেলুন দেশের নানা অফবিট গন্তব্য

বিশ্বকাপে প্রিয় দলের হার মানতে পারছেন না? জেনে নিন মন ভাল করার উপায়