২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৫ মাসে বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা, এমন অভিযোগে হাওড়ার একটি ভুয়ো লগ্নি সংস্থার তিন ডিরেক্টর-সহ মোট ৬ জনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের মধ্যে আছেন সংস্থার ডিরেক্টর সুজয় কাঞ্জিলাল, তাঁর মা নমিতা কাঞ্জিলাল, স্ত্রী সুদ্রিশা কাঞ্জিলাল এবং সংস্থার আরও তিন কর্মী তনুশ্রী বন্দোপাধ্যায়, অনির্বাণ কুণ্ডু এবং অভিষেক পাল। তবে এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছেন বলে দাবি পুলিশের। গোটা নেটওয়ার্কের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, এই সংস্থার প্রথম পর্দা ফাঁস করেন বেলিলিয়াস রোডের এক বাসিন্দা। যিনি ব্যাটরা থানায় ওই লগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ, এবং সংস্থার ৬ জনকে গ্রেফতার করে। অভিযোগ, ২০২৪ সালে অভিযোগকারী এবং তাঁর পরিবারের সদস্যদের ২৫ মাসের মধ্যে লগ্নি করা অর্থ দ্বিগুণ হয়ে যাবে প্রলোভন দেখিয়ে তাঁদের কাছ থেকে ১৩ লক্ষ টাকা নিয়েছিল হাওয়ার ওই ভুয়ো লগ্নি সংস্থা। এরপর শুরুর দিকে কিছু অর্থ ফেরত দিয়ে তাঁদের বিশ্বাস অর্জন করে নেয় ওই সংস্থা। কিন্তু তারপর থেকে কোনও টাকা ফেরৎ দেয়নি অভিযুক্তরা। এরপরেই ব্যাটরা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে, লগ্নি সংস্থাটি কার্যত চিটফান্ডের মতো করে তাঁদের ধান্দাবাজি ব্যবসা চালাচ্ছিল।

তবে এই তথ্য প্রকাশের পরেই হাওড়ার ব্যাটরা, শিবপুর, চ্যাটার্জিহাট, বি-গার্ডেন এবং কলকাতার হেয়ার স্ট্রিট-সহ একাধিক থানায় একই সংস্থার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা দায়ের হয়েছে। পুলিশের দাবি, প্রায় ১৬ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। হাওড়ার পাশাপাশি পূর্ব বর্ধমান, কলকাতা-সহ একাধিক জায়গায় তাঁদের গ্রাহক ছিল। তবে পুলিশের দাবি, এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।

সিগারেট কিনতেই ফাঁস জাল নোটের কারবার! ফের পুলিশের জালে MBA পাশ যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাজদিয়া গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

আজ রাতের মহাযুদ্ধে প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি দুই প্রিয় বন্ধু

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

ফিফা সভাপতি জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের, কোন অপরাধে?

তন্ত্রসাধনার আড়ালে যৌন নির্যাতন! তান্ত্রিকের লালসার শিকার তরুণী

তৃণমূলের প্রতীক ও নামের দাবিতে শুক্রে জ্ঞানেশ সাক্ষাতে ঋতব্রতরা

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ