নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে টেক্কা দিয়ে বাজারে স্যাটেলাইট ফোন নিয়ে এল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বিএসএনএল। সমস্ত ধরনের কর মিলিয়ে নয়া ফোনের দাম হবে এক লাখ ৩৪ হাজার ১৬৬ টাকা। মূলত যে সমস্ত দুর্গম এলাকায় এখনও মোবাইল পরিষেবা পৌঁছায়নি, সেখানকার বাসিন্দা কিংবা বিভিন্ন সংস্থার কথা ভেবেই নয়া স্যাটেলাইট ফোন বাজারে নিয়ে এসেছে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে ক্রেতাদের জন্য নয়া স্যাটেলাইট ফোন নিয়ে আসার কথা জানিয়েছে বিএসএনএল। ওই পোস্টে বলা হয়েছে, ‘সাধারণ মোবাইল নেটওয়ার্ক যেখানে পৌঁছাতে পারে না, সেখানেও BSNL স্যাটেলাইট ফোন আপনাকে সংযুক্ত রাখবে। চ্যালেঞ্জিং বা প্রতিকূল পরিবেশের কথা ভেবেই নয়া ফোন তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা, সামুদ্রিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা, খনি শিল্প, দুর্গম এলাকার কার্যক্রম এবং রোমাঞ্চকর ভ্রমণের জন্য আদর্শ সমাধান।’পোস্টে সংস্থার স্যাটেলাইট ফোন বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিএসএনএল বলেছে, ‘স্যাটেলাইট সংযোগ,  যেকোনো স্থান থেকে ভয়েস কল করার সুবিধা, জরুরি সহায়তা, দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্যই এই ফোন আপনার পছন্দের হবে।’

নয়া স্যাটেলাইট ফোনে কোনও টাচস্ক্রিন নেই। কোনও সোশ্যাল মিডিয়া অ্যাপ (ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এক্স) ডাউনলোড করার অপশন নেই। লাইভ স্ট্রিমিংয়েরও কোনও সুবিধা নেই। কিন্তু জরুরি প্রয়োজনের সময় দুর্গম অঞ্চল থেকে প্রিয়জনের সঙ্গে কথা বলার ক্ষেত্রে কিংবা জরুরি কোনও বার্তা পাঠাতে এই ফোন মুশকিল আসান হিসেবে কাজ করবে। তবে শুধুমাত্র স্যাটেলাইট ফোন কিনলেই হবে না। ফোন সচল রাখতে বিএসএনএলের স্যাটেলাইট সার্ভিস প্ল্যান ক্রয় করতে হবে। ওই প্ল্যানে মাসিক ভাড়া ছাড়াও ফোন করা বাবদ আলাদা অর্থ গুনতে হবে।

 

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

‘শুধু প্রাপ্তবয়স্করাই দেখতে পারবে’, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল বিজয়ের ‘জন নয়গান’

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত