নরওয়ের বিরুদ্ধে নামার আগেই দুঃসংবাদ ইংল্যান্ড শিবিরে, দুই ম্যাচ নিষিদ্ধ দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার

Share:

 নিজস্ব প্রতিনিধি: শেষ চারে ওঠার লড়াইয়ে নরওয়ের বিরুদ্ধে মাঠে নামার আগেই ফিফার কাছ থেকে দুঃসংবাদ পেলেন হ্যারি কেনরা। লাল কার্ড দেখা দলের রক্ষণ ভাগের অন্যতম খেলোয়াড় জারেল কুয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে শনিবার (১১ জুলাই) রাতে শেষ চারে ওঠার ‘হাই-ভোল্টেজ’ ম্যাচে দলের নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাচ্ছেন না হ্যারি কেনরা। শুধু তাই নয়, ওই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠলেও কুয়ানসাকে পাবে না ইংলিশরা। ফলে বিকল্প চিন্তাভাবনা করতে হচ্ছে ইংলিশ কোচ টমাস টুখেলকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করে আমেরিকার তারকা ফুটবলার ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সেখানে একই যাত্রায় কেন পৃথক ফল, সেই প্রশ্ন উঠেছে।

শেষ ষোলো রাউন্ডে বিশ্বকাপের সহ আয়োজক মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচের ৫৪ মিনিটে মেক্সিকো ডিফেন্ডার হেসুস গালিয়ার্দোকে স্লাইডিং ট্যাকল করেন ইংল্যান্ডের  ডিফেন্ডার জারেল কুয়ানসা। ভিএআর দেখে কুয়ানসাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচের বাকি সময় ১০ জনকে নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে। যদিও তাতে জয় আটকায়নি হ্যারি কেনদের। মেক্সিকোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন।

আগামী শনিবার (১১ জুলাই) রাতে মায়ামিতে নরওয়ের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ওই ম্যাচে বিধ্বংসী ফর্মে থাকা নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে আটকানোই বড় চিন্তার বিষয় ইংলিশ কোচ টমাস টুখেলের কাছে। জারেল কুয়ানসাকে দিয়ে হালান্ডকে বোতলবন্দি করার পরিকল্পনা এঁটেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে দুঃসংবাদ দিয়েছে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি। গুরুতর ফাউল করার অপরাধে কুয়ানসার বিরুদ্ধে এক ম্যাচ নয়, দুই ম্যাচে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট