জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: লজ্জাজনক পারফরম্যান্স ভারতীয় পুরুষ ক্রিকেট দলের। আয়ারল্যান্ড সফরে গিয়ে মুখ পুড়েছিল শ্রেয়স আয়ারদের। হোয়াইট ওয়াশ হয়েছিলেন তাঁরা। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে হোয়াইট ওয়াশ হওয়ার মুখে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের মধ্যে তিনটিতে জয়ী ব্রিটিশরা (বৃষ্টির জন্য একটি ম্যাচ বাতিল)। বাকি রয়েছে আর একটি ম্য়াচ। তাতেও হার দেখতে পারেন শ্রেয়সরা। আর বিদেশের মাটিতে গিয়ে ভারতের এই লজ্জাজনক হারে বেজায় চটেছে বিসিসিআই। সূত্রের খবর, বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি জিম্বাবোয়ে সফরের আগে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে গৌতম গম্ভীরকে। এমন সম্ভাবনাও দেখা গিয়েছে। টি-২০-তে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। অথচ এই হতশ্রী পারফরম্য়ান্সে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়তে হচ্ছে সদ্য দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শ্রেয়স আয়ারকে।

আরও পডুন: পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

সূত্রের খবর, টি-২০ অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে শ্রেয়সকে। ফের সেই পদে বহাল করা হতে পারে সূর্যকুমার যাদবকে। কারণ তাঁর হাত ধরেই ভারত টি-২০-তে তৃতীয়বারের জন্য চ্য়াম্পিয়ন হয়েছিল। কোচিং স্টাফদের উপরও পড়তে চলেছে কোপ। বিসিসিআই সূত্রে খবর, গম্ভীরকে আর কোচ রাখা হবে কিনা, সেই বিষয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও ২০২৭ সাল পর্যন্ত গম্ভীরের সঙ্গে চুক্তি রয়েছে বোর্ডের। সেই চুক্তি আগাম ভেঙে দেওয়ার কথাও ভাবছে বিসিসিআই। সঙ্গে তাঁর সহযোগী কোচদেরও ছাঁটাই করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আগামী ২৩ জুলাই থেকে জিম্বোবোয়ে সফর শুরু হবে ভারতের। তার আগেই কোনও বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। চতুর্থ টি-২০-তে ভারতকে ৯ উইকেটে হারায় ইংল্য়ান্ড। এর আগে তৃতীয় টি-২০-তে লজ্জাজনক হার দেখে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৭৬-এ গুটিয়ে যান শ্রেয়সরা।

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার

নাতির আবদার মেটাতে রান্নাঘরে রেবন্ত রেড্ডি, হাতে বেলে ‘ফুলকো’ লুচি বানালেন মুখ্যমন্ত্রী

উত্তর কলকাতায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে লেকটাউন পুলিশ

‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২