কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কার্যত কাঠগড়ায় তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। গত বছরের সেপ্টেম্বর মাসে কারুরে গিয়েছিলেন টিভিকে প্রধান বিজয়। ভোটপ্রচারে সেখানে একটি জনসভা করেছিলেন তিনি। সেই সভাতেই মাত্রাতিরিক্ত ভিড় হওয়ায় পদপিষ্টের পরিস্থিতির সৃষ্টি হয়। সভাতে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুও হয়েছিল। সেই ঘটনায় নিয়ে আজ, শুক্রবার কারুরে গিয়ে ক্ষোভপ্রকাশ করলেন বিজয়। তিনি বলেছেন, ‘কারুরে পদপিষ্টের ঘটনায় আমি পুলিশের উপর ভরসা করেছিলাম। কিন্তু পুলিশ সেই ঘটনা ঠেকাতে পারেনি। উল্টে আমার ঘাড়েই পুরো দায়টা চাপিয়েছিল।’

আরও পডুন: বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

কারুরে পদপিষ্ট নিয়ে এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজয় আরও বলেন, ‘এই দুর্ঘটনা আমার জীবনে সবচেয়ে যন্ত্রণাদায়ক। আজও পুরো বিষয়টি তাড়া করে বেড়ায়। মানুষ যতই সাফল্য অর্জন করুক না কেন। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা নাড়া দিয়ে যায়। আমি যখন কারুরে প্রবেশ করছিলাম, তখন পুলিশ তো আমাকে আটকে দিতেই পারত। সভাটি বাতিল করার পূর্ণ অধিকার তাদের ছিল। কিন্তু তারা তা বাতিল করেনি, বরং আমাকে পথ দেখিয়ে ভিতরে নিয়ে এসেছিল। এর জন্য আসলে কে দায়ী… কে এর নেপথ্যে কলকাঠি নেড়েছে?’

তিনি আরও বলেন, ‘তোমরা আমাকে নিয়ে উপহাস করেছিলে। যখন আমি বাড়িতে চরম বিপর্যস্ত ও যন্ত্রণাকাতর অবস্থায় ছিলাম। তখন তোমরা বলেছিলে আমি লুকিয়ে পড়েছি।’ একই সঙ্গে কারুরে পদপিষ্টের ঘটনাকে গভীর ষড়যন্ত্র বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বিজয়। গত বছরের সেপ্টেম্বরে এই পদপিষ্ট কাণ্ডের সময়ে তামিলনাড়ুর কুর্সিতে ছিলেন ডিএমকে প্রধান স্ট্যালিন। রাজনৈতিক মহলের মত, এদিন বিজয় ঘুরিয়ে পদপিষ্টের জন্য ডিএমকে সরকারকেই দায়ী করেছেন। এই ঘটনায় প্রথমে তদন্ত করছিল তামিলনাড়ু পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।  

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

প্রোটোকলের তোয়াক্কা নেই, থলে হাতে বাজারে গিয়ে পটল কিনলেন কৃষিমন্ত্রী দুধকুমার

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

দু-কোটি টাকার টেন্ডার দুর্নীতি! কাঠগড়ায় নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক

ট্রেনের ছাদে উঠতেই হাই-ভোল্টেজ তারে ঝলসে গেলেন যুবক, ভাইরাল ভিডিও…

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়