স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরজুড়ে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের জন্যই সাগর থেকে ব্যাপক হারে জলীয়বাষ্প প্রবেশ করছে। সেই কারণেই গত ৯ ঘন্টা ধরে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। আজ, শুক্রবার সারাদিনই একইরকম পরিস্থিতি বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সারারাত ধরে শহরে ভারী বৃষ্টির জেরে তীব্র যানজট দেখা গিয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট রয়েছে। যার ফলে কলকাতামুখী গাড়িগুলি দেরিতে আসছে।

আরও পডুন: এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

রাতভর লাগাতার বৃষ্টির জেরে বিপত্তি। স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়েছে একটি গাছ। রাস্তার রেলিং ভেঙে গাছটি উপড়ে গিয়েছে। সেই ভাঙা গাছের ডালের তলায় চাপা পড়েছে একটি পণ্যবাহী গাড়ি। SBI-এর সদর দফতরের সামনে ঘটেছে এই ঘটনাটি। কাছেই রয়েছে নব মহাকরণ। ওই রাস্তায় গাড়ি চলাচল আপাতত বন্ধ রয়েছে। গাছ সরানোর কাজে হাত লাগিয়েছে কলকাতা পুরসভা। যার ফলে স্ট্র্যান্ড রোডের দিকে ব্যাপক যানজট রয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, উল্টোডাঙা আন্ডারপাস থেকে শুরু করে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও ঢাকুরিয়ার বেশ কিছু এলাকায় গোড়ালি পর্যন্ত জল। সেই কারণে গাড়ির গতিও শ্লথ হয়ে পড়েছে। তবে গোটা শহরের যানজট স্বাভাবিক করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। এদিন শহরে একটি মিছিলও রয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন শিয়ালদহ থেকে রামলীলা ময়দান পর্যন্ত যাবে মিছিলটি।

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ভিন জাতে বিয়ে, নববধূকে অপহরণ করল বাপের বাড়ির লোকেরা

ভিনধর্মী যুবকের সঙ্গে প্রেম! নাবালিকা আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত বনগাঁ, জখম ৭ পুলিশকর্মী

কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় হাইকোর্টে তীব্র ভর্ৎসনার মুখে অভিষেক, কী বললেন বিচারপতি?

প্রাক্তন ARTO-র বাড়ির দেওয়াল ভাঙতেই মিলল সোনা-টাকার ভান্ডার! চাঞ্চল্য আগ্রায়

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী