রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাতভর টানা বৃষ্টিতে কার্যত জলমগ্ন কলকাতা ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে বিপর্যস্ত ভিআইপি রোডের চিনার পার্ক এলাকা। রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যান চলাচল কার্যত থমকে যায়। অফিসযাত্রী থেকে বিমানযাত্রী সকলকেই পড়তে হয় চরম ভোগান্তিতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে। তার জেরেই গত কয়েক ঘণ্টা ধরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকার পূর্বাভাস রয়েছে। রাতভর বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যায়। দ্বিতীয় হুগলি সেতুতেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কলকাতামুখী গাড়ির গতি অনেকটাই কমে যায়। ফলে অফিসযাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকতে হয়। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় চিনার পার্ক এলাকায়। ভিআইপি রোডের ৪৫ নম্বর বাসস্ট্যান্ড সম্পূর্ণ জলের তলায় চলে যায়। বাসের চাকাও ডুবে যায় জমা জলে। জল পেরিয়ে যাওয়ার সময় একটি চারচাকা গাড়ি বিকল হয়ে পড়ে। পরে ক্রেন এনে সেটিকে সরানো হয়। এছাড়াও একাধিক ছোট গাড়ি ও মোটরবাইকের ইঞ্জিনে জল ঢুকে মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়। ফলে ভিআইপি রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। চিনার পার্কের পাশাপাশি কৈখালী, বরানগর-সহ একাধিক নিচু এলাকাতেও জল জমে জনজীবন ব্যাহত হয়েছে। বহু মানুষকে জল ভেঙে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে।

আরও পড়ুনঃ স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা এলেই প্রতিবছর একই সমস্যার মুখে পড়তে হয়। দুর্বল নিকাশি ব্যবস্থার কারণেই অল্প বৃষ্টিতেই জল জমে যায়। স্থায়ী সমাধানের দাবি তুলেছেন বাসিন্দারা। এদিকে, ভিআইপি রোড জলমগ্ন হওয়ায় কলকাতা বিমানবন্দরে যাতায়াতেও প্রভাব পড়েছে। বিমান পরিষেবাতেও সাময়িক বিঘ্নের খবর মিলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

পারিবারিক অশান্তি, তিন সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে পলাতক স্বামী

শহরে বেআইনিভাবে ট্রাক ঢুকছে কীভাবে? এবার ঘুষকাণ্ডে গ্রেফতার কলকাতা পুলিশের হোমগার্ড

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?