আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার কয়েক ঘণ্টার ব্যস্ত কর্মসূচি নিয়ে মুর্শিদাবাদ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম মুর্শিদাবাদ সফর। ফলে এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে প্রশাসনিক স্তর সব জায়গাতেই শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, কলকাতা থেকে হেলিকপ্টারে রওনা হয়ে তিনি প্রথমে বহরমপুর স্টেডিয়াম ময়দানে অবতরণ করবেন। সেখান থেকে সড়কপথে শিল্পতালুক এলাকার একটি বেসরকারি হোটেলে পৌঁছবেন। ওই হোটেলের কনফারেন্স হলে বিজেপির মুর্শিদাবাদ জেলা কোর কমিটির নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। দুপুর ২টো থেকে প্রায় সাড়ে ৩টে পর্যন্ত এই বৈঠক চলার কথা রয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বহরমপুরের রবীন্দ্র সদনে পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন। বিকেল পর্যন্ত চলা এই বৈঠকে জেলার উন্নয়নমূলক প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

প্রশাসনিক বৈঠক শেষ করে তিনি হেলিকপ্টারে রেজিনগরের উদ্দেশ্যে রওনা দেবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তকিপুর হাইমাদ্রাসা মাঠে একটি জনসভায় ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে নওদার বিধায়ক আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের প্রভাবশালী এলাকা রেজিনগরে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসভা, যান নিয়ন্ত্রণ, হেলিপ্যাড প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন। সফর সফল করতে জেলা প্রশাসন ও দলীয় নেতৃত্বের তরফে শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়