পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। হামলার লক্ষ্য ছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গাল। তবে তিনি অক্ষত রয়েছেন।

বালুচিস্তানের খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সূত্রের খবর,  নিষিদ্ধ জঙ্গি সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় সূত্রে খবর,  বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাড়ির মূল ফটকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় মূল ফটক, সীমানা প্রাচীর এবং বাড়ির বড় অংশ ধসে পড়ে। আশপাশের একাধিক ভবনের দরজা-জানালার কাচ ভেঙে যায়। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের তীব্র গুলির লড়াই শুরু হয়। টানা তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে সংঘর্ষ। রকেট লঞ্চার, গ্রেনেড-সহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন সদস্য ছিলেন। পাল্টা অভিযানে পাঁচ হামলাকারীও নিহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী জঙ্গিও ছিল।

আরও পড়ুনঃ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে প্রেমিকের দল মরক্কো, মন ভাল নেই নোরা ফতেহির

ঝালাওয়ান প্যানেলের সাধারণ সম্পাদক নাদিমুর রহমান জানিয়েছেন, হামলার সময় শফিকুর রহমান মেঙ্গাল নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন। তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন। তবে বিস্ফোরণ ও গুলির লড়াইয়ে বহু মানুষ আহত হয়েছেন। হামলার পরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ঘটনার পর গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলার নেপথ্যে থাকা জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তদন্ত।

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুর থেকে বার্তা রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের