মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার পর রাজ্যজুড়ে বেআইনি মাদকের বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। আগামী দু’সপ্তাহ রাজ্যজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে রাজ্যের ডিজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি।

শনিবার বারুইপুরে গিয়ে নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। পরে সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন। সেখান থেকেই বিশেষ অভিযানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, বারুইপুরের ঘটনার পিছনে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস এবং অন্যান্য মাদকের বড় ভূমিকা রয়েছে। তাঁর বক্তব্য, এই ধরনের বেআইনি কারবার সামাজিক পরিবেশকে নষ্ট করছে। তাই গোড়া থেকেই তা নির্মূল করা প্রয়োজন। তিনি জানান, আগামী দু’সপ্তাহ রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ অভিযান চলবে। বেআইনি মদ ও মাদকের আড্ডাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যাটালিয়নের জওয়ানদেরও এই অভিযানে নামানো হবে। রাজ্যবাসীর কাছেও সহযোগিতার আবেদন জানান মুখ্যমন্ত্রী। কোথাও বেআইনি মদ বা মাদকের কারবারের খবর মিললে তা দ্রুত পুলিশ বা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। মানুষের সহযোগিতা ছাড়া এই অভিযান সফল হবে না বলেও মন্তব্য করেন।

আরও পড়ুনঃ স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মুখ্যমন্ত্রী বলেন, ‘বারুইপুরের ঘটনায় কার্য ও কারণ দু’টিই রয়েছে। আমার বিশ্বাস, বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস ও অন্যান্য মাদকের কারবার এই অপরাধের অন্যতম কারণ। তাই রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু হচ্ছে’।তিনি আরও জানান, রেল ও বাসে নিয়মিত তল্লাশি চালিয়ে বেঙ্গল এসটিএফ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করছে। তবে শুধু শহর নয়, গ্রামীণ এলাকাতেও একইভাবে কড়া অভিযান চালাতে হবে। মাদকচক্রকে সম্পূর্ণ ভেঙে না দিলে অপরাধ কমানো সম্ভব নয় বলেও মত তাঁর। 

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর