ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তিতে আরও বড় সংযোজন। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক স্টেলথ যুদ্ধজাহাজ আইএনএস মহেন্দ্রগিরি শনিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই যুদ্ধজাহাজকে দেশের আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ সাফল্য বলে উল্লেখ করেছেন। এটি প্রজেক্ট ১৭এ-এর অধীনে নির্মিত ষষ্ঠ দেশীয় স্টেলথ যুদ্ধজাহাজ। গত ৩০ এপ্রিল থেকে আরব সাগর এবং বঙ্গোপসাগরে আইএনএস মহেন্দ্রগিরি কার্যকারিতা পরীক্ষা করেছে নৌসেনা। এবার তা আনুষ্ঠানিক ভাবে নৌসেনায় কমিশন প্রাপ্ত হল। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, অন্দ্রপ্রদেশ বর্তমানে দেশের প্রতিরক্ষা ও মহাকাশ শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে। তাঁর কথায়, আইএনএস মহেন্দ্রগিরি এমনভাবে তৈরি হয়েছে যাতে আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং জলের নিচ থেকে আসা যে কোনও হুমকির কার্যকর মোকাবিলা করতে পারে। বিশাখাপত্তনম নেভাল ডকইয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে নৌবাহিনীর শীর্ষ আধিকারিক ও প্রতিরক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তি শুধু ভারতীয় নৌবাহিনীর শক্তিই বাড়াবে না বরং দেশীয় প্রযুক্তিতে উন্নত যুদ্ধজাহাজ নির্মাণে ভারতের সক্ষমতারও প্রমাণ।

তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, পশ্চিম এশিয়ায় সংঘাতের সময়ে ভারতীয় নৌবাহিনী ‘অপারেশন উর্জা সুরক্ষা’-র মাধ্যমে ৯ হাজার কোটিরও বেশি টাকার অত্যাবশ্যকীয় পণ্যবাহী ১৮টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করেছে। তাঁর মতে, এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে ভারতীয় নৌবাহিনী শুধু দেশের প্রতিরক্ষা নয়, অর্থনৈতিক স্বার্থ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইএনএস মহেন্দ্রগিরির নকশা তৈরি করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এবং জাহাজটি নির্মাণ করেছে মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড। এটি ভারতের সবচেয়ে আধুনিক স্টেলথ ফ্রিগেটগুলির অন্যতম। উন্নত স্টেলথ প্রযুক্তি, আধুনিক অস্ত্র ব্যবস্থা, অত্যাধুনিক সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই যুদ্ধজাহাজ সমুদ্রে বহুমুখী সামরিক অভিযানে সক্ষম। জাহাজটির ৭৫ শতাংশেরও বেশি উপাদান ও প্রযুক্তি দেশীয়ভাবে তৈরি হয়েছে। ফলে এটি ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। নির্মাণ প্রক্রিয়ায় বহু ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই)-এর অংশগ্রহণ দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও পড়ুন: বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহেন্দ্রগিরি আকাশ, জল ও জলের নিচে শত্রুর বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা প্রদানেও ব্যবহার করা যাবে। দীর্ঘ সময় ধরে ভারত মহাসাগরীয় অঞ্চলসহ দূরবর্তী সমুদ্রসীমায় মোতায়েন থাকার সক্ষমতাও রয়েছে এই যুদ্ধজাহাজের। জাহাজটির নাম রাখা হয়েছে পূর্বঘাট পর্বতমালার মহেন্দ্রগিরি পর্বতের নামে। এই নাম শক্তি, দৃঢ়তা এবং অটল সংকল্পের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনীর ইতিহাসে এই প্রথম কোনও যুদ্ধজাহাজের নাম মহেন্দ্রগিরি রাখা হল। প্রতিরক্ষা মন্ত্রকের মতে, আইএনএস মহেন্দ্রগিরির অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিতে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সারিতেও নিজের অবস্থান আরও মজবুত করেছে। জাহাজটির মূলমন্ত্র ‘মহাশক্তিমান, মহিমান্বিত, অতুলনীয়’ এর সক্ষমতা ও গৌরবেরই প্রতিফলন।

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল