দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

টিউশনে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি বেলেগাছি এলাকার ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি: টিউশনে যাওয়ার পথে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি বেলেগাছি এলাকার ঘটনা। সেখানকার বাসিন্দা সাইফুদ্দিন নাইয়া জানিয়েছেন, তাঁর ছেলে রামিজ নাইয়া চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযোগ, দিন কয়েক আগে অটো থেকে নামার সময়ে এক বোরখা পরা মহিলা তাঁর ছেলের মুখে সেলোটেপ লাগিয়ে মাস্ক পরিয়ে সেখান থেকে তুলে নিয়ে যায়। তারপর?

রামিজের বাবার অভিযোগ, তিনি ঘটনার দিন সকালে ছেলেকে বাইকে করে টিউশনে পৌঁছে দিতে যাচ্ছিলেন। কিন্তু ক্যানিংয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাই তিনি ক্যানিংগামী একটি অটোতে তুলে দিয়েছিলেন। এরপর ক্যানিংয়ের বন্ধুমহল ক্লাবে অটো থামে। আর রামিজ নামতেই ওই বোরখা পরা তাঁর ছেলের হাত চেপে দ্রুত ক্যানিং স্টেশনে নিয়ে যায়। সেখানে শিয়ালদহগামী ট্রেনে উঠিয়ে দেয়। এদিকে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ছেলের টিউশন থেকে না ফেরার কারণে চিন্তায় পড়ে যান তাঁর পরিবার। তাঁরা টিউশনে খোঁজখবর নেন। কিন্তু সেখানে ছেলেকে না পেয়ে দ্রুত ক্যানিং থানায় যোগাযোগ করেন। পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়, তাঁরা যেন নিজেদের মতো করে খোঁজখবর চালিয়ে যায়। তাঁরা বিষয়টি দেখছে।

অন্যদিকে, ট্রেনটি শিয়ালদহ স্টেশনে পৌঁছলে ছাত্র সুযোগ বুঝে ওই মহিলার হাত ছাড়িয়ে পালিয়ে যায়। এরপর সে দৌড়ে গিয়ে এক মহিলা যাত্রীর সাহায্য নেয়। বুদ্ধি খাটিয়ে তাঁর ফোন থেকে বাবাকে কল করে। তাঁকে পুরো বিষয়টা জানায়। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত মহিলা ভিড়ের মধ্যে গা ঢাকা দেয়। খবর পেয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছে রামিজকে নিরাপদে উদ্ধার করেন তাঁর বাবা। এবং বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ক্যানিং অত্যন্ত জনবহুল এলাকা। সেখানে দিনের আলোয় এইভাবে শিশু অপহরণের চেষ্টায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কীভাবে প্রকাশ্য দিবালোকে পাচারকারীরা এভাবে সক্রিয় হয়ে উঠল, তা নিয়ে প্রশ্ন উঠছে!

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫