মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রসার এবং মৎস্যজীবীদের আয় বৃদ্ধির উপলক্ষে ব্যারাকপুরে অনুষ্ঠিত হল বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষের ওপর জোর দেন রাজ্যের প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো। জাতীয় মৎস্য চাষি দিবস উপলক্ষে ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রে শুক্রবার (১০ জুলাই) এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহকুমার মহকুমাশাসক যাদব সুরিয়াবান আচ্ছেলাল, কেন্দ্রীয় অন্তস্থলীয় মৎস্য গবেষণা কেন্দ্রের অধিকর্তা ড. প্রদীপ দে, ড. শ্রীকান্ত সামন্ত, ড. টি. কে. ঘোষাল-সহ গবেষণা কেন্দ্রের বিশিষ্ট বিজ্ঞানী ও অন্যান্য অতিথিরা। আলোচনা সভায় বিশেষজ্ঞরা স্বল্প পরিসরের জলাশয়ে বৈজ্ঞানিক উপায়ে অধিক পরিমাণে মাছ উৎপাদনের বিভিন্ন কৌশল তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রজাতির চাষ, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং মৎস্যজীবীদের আয় বাড়ানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন: মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

অনুষ্ঠানে রাজ্য সরকারের মনোনীত কয়েকজন সফল মৎস্যচাষীকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের হাতে স্মারক ও সম্মানপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এই উদ্যোগের মাধ্যমে সফল মৎস্যচাষীদের উৎসাহিত করার পাশাপাশি অন্যদেরও আধুনিক মৎস্যচাষে উদ্বুদ্ধ করার বার্তা দেওয়া হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো বলেন, রাজ্য সরকার মৎস্যচাষীদের পাশে রয়েছে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রসারে বিভিন্ন প্রকল্প ও প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের আরও স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল