গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  খাবার সরবরাহকারী সংস্থা সুইগি ইনস্টামার্টের (Swiggy Instamart) বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সেই অভিযোগের জেরে সংস্থাকে ৯টি নোটিস পাঠাল ভারতের খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা (FSSAI)। অভিযোগ, গ্রাহকদের হাতে পৌঁছেছে মেয়াদোত্তীর্ণ, পচা, দূষিত এবং খাওয়ার অযোগ্য খাদ্যপণ্য।

 সূত্রের খবর, খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬-এর একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, সংরক্ষণে গাফিলতি, ভুল লাইসেন্সের তথ্য ব্যবহার এবং অভিযোগের নিষ্পত্তিতে গাফিলতির অভিযোগ রয়েছে। নোটিসে নয়েজ এগসের প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। অভিযোগ, বৈধ লাইসেন্সের আওতায় না থাকা সত্ত্বেও ওই পণ্য বিক্রি করা হয়েছে। প্রয়োজনীয় লাইসেন্স সংশোধন না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এফএসএসএআই। অভিযোগের তালিকায় রয়েছে হেলথিফাই ১০০ শতাংশ হুই প্রোটিন (১ কেজি) এবং য়েজ হোমস্টাইল মাদ্রাজ মিক্সচার উইথ পিনাটস। অভিযোগ, মেয়াদ শেষ হওয়ার পরও ওই পণ্য গ্রাহকদের কাছে পৌঁছেছে। অক্ষয়কল্পা অর্গানিক এগস নিয়েও অভিযোগ গুরুতর। ক্রেতার দাবি, ডিম পচা ছিল। দুর্গন্ধ বের হচ্ছিল। দূষণের চিহ্নও ছিল। অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি বলে দাবি। 

আরও পড়ুনঃঅনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

একই অভিযোগ কাকে দা পরাঠা-র একটি পণ্য নিয়েও। সেটিও নষ্ট অবস্থায় পৌঁছেছিল বলে অভিযোগ। একটি শিশু খাদ্যও দূষিত অবস্থায় সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে এফএসএসএআই। অভিযোগ, ফেরত নেওয়ার পরও একই ধরনের পণ্য আবার পাঠানো হয়। এতেই শেষ নয়। পচা ডিম, দূষিত দুধ এবং ক্ষতিগ্রস্ত প্যাকেটজাত খাদ্য সরবরাহের অভিযোগও এসেছে। কিছু ক্ষেত্রে ভুল বা অকার্যকর এফএসএসএআই লাইসেন্স নম্বর ব্যবহারের অভিযোগও উঠেছে। নিবন্ধিত নামের বদলে অন্য নামে ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে। বিক্রেতা যাচাই, খাদ্যের মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ব্যবস্থা, মজুত পরিচালনা এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে এফএসএসএআই। কী সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুযায়ী আইনি পদক্ষেপ করা হবে বলে নোটিসে স্পষ্ট জানিয়েছে এফএসএসএআই।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের