চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেলে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ড (লেভেল-১) নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার-ভিত্তিক (CBT) পরীক্ষা আগামী ৩ অগস্ট থেকে ২১ অগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ২২,১৯৫টি শূন্যপদ পূরণ করা হবে। পরীক্ষায় অংশ নেওয়া সমস্ত প্রার্থীর জন্য আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীর পরিচয় বায়োমেট্রিক পদ্ধতিতে যাচাই করা হবে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শুরুর ঠিক ১০ দিন আগে অফিশিয়াল ওয়েবসাইটে ‘সিটি ইনটিমেশন স্লিপ’ (City Intimation Slip) প্রকাশ করা হবে। সেটা দেখে জানতে পারবেন পরীক্ষা কোন শহরে পড়েছে। আর মূল অ্যাডমিট কার্ড বা হল টিকিট ডাউনলোড করা যাবে পরীক্ষা শুরুর ৪ দিন আগে থেকে।

কোন কোন পদে নিয়োগ?  
রেলের গ্রুপ ডি বা লেভেল-১-এর বিভিন্ন পদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। ট্র্যাক মেন্টেনার (Track Maintainer), পয়েন্টসম্যান বি (Pointsman B), অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম (Assistant Signal & Telecom), হসপিটাল অ্যাটেনডেন্ট (Hospital Attendant), হেল্পার বা অ্যাসিস্ট্যান্ট (Helper/Assistant) এবং গেটম্যান (Gateman)।

শিক্ষাগত যোগ্যতা

RRB গ্রুপ ডি (লেভেল-১) পদের জন্য আবেদনকারীদের স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (১০ম) পাশ হতে হবে। এছাড়াও NCVT/SCVT স্বীকৃত ITI অথবা National Apprenticeship Certificate (NAC) থাকলেও আবেদন করা যাবে।

বেতন 

নির্বাচিত প্রার্থীরা ৭ম বেতন কমিশনের লেভেল-১ অনুযায়ী প্রাথমিক মূল বেতন ১৮,০০০ টাকা পাবেন।এর পাশাপাশি মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), ট্রান্সপোর্ট অ্যালাউন্স, মেডিক্যাল সুবিধাসহ অন্যান্য সরকারি ভাতাও মিলবে। হাতে প্রাপ্ত বেতন ভাতা-সহ আরও বেশি হতে পারে।

আবেদন পদ্ধতি

প্রার্থীদের RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা দিয়ে আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করতে হবে।

আবেদন ফি

সাধারণ/OBC/EWS প্রার্থী: ₹500

SC/ST, মহিলা, PwBD, প্রাক্তন সেনাকর্মী, সংখ্যালঘু ও অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি:₹250

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের নির্বাচন করা হবে কয়েকটি ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা(CBT), শারীরিক দক্ষতা পরীক্ষা(PET),নথি যাচাই,মেডিক্যাল পরীক্ষা সব ধাপ সফলভাবে উত্তীর্ণ প্রার্থীদেরই চূড়ান্ত মেধাতালিকায় স্থান দেওয়া হবে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল