রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকের বাড়িতেই বাড়ির রান্নাঘর কিংবা বাথরুমের কল থেকে নিয়মিত টপটপ করে জল চুঁইয়ে  পড়ে। অনেকেই সাধারণ প্লাম্বিং সমস্যা ভেবে গুরুত্ব দেন না। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে, এই ছোট্ট অবহেলা সংসারের সুখ-সমৃদ্ধি এবং আর্থিক স্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও এই বিশ্বাসের পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বাস্তুশাস্ত্রে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  বাস্তু বিশেষজ্ঞদের মতে, জলকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। তাই অকারণে জল নষ্ট হওয়া মানে প্রতীকী অর্থে অর্থের অপচয়ও। তাঁদের বিশ্বাস, বাড়িতে যদি দীর্ঘদিন ধরে কল থেকে জল পড়তে থাকে, তাহলে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে এবং সঞ্চয় ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এমনকি সংসারে আর্থিক অস্থিরতা, মানসিক চাপ এবং নেতিবাচক শক্তির প্রভাবও বাড়তে পারে বলে মনে করা হয়।  কি কি সমস্যা আসতে পারে এবং সমাধানের উপায় জেনে নিন। 

সমস্যা 

অপ্রয়োজনীয় খরচ বাড়ে : একটানা ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ নেতিবাচক শক্তি সৃষ্টি করে, যা আপনার মানসিক চাপ এবং অপ্রয়োজনীয় ব্যয় বাড়িয়ে দেয়।  

আর্থিক সংকট বৃদ্ধি পায় : যদি বাড়ির জলের প্রধান উৎসের (রান্নাঘর বা বাথরুম) কল থেকে জল চুঁইয়ে পড়ে, তাহলে মনে করা হয় যে পরিবারের সঞ্চয়ও সেই জলের মতোই ধীরে ধীরে খরচ হয়ে যায়।  

অবস্থান অনুসারে বাস্তুর প্রভাব 

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির বিভিন্ন অংশে ট্যাপ থেকে জল পড়া বিভিন্ন ইঙ্গিত দেয়। কি সেগুলি জেনে নিন… 

রান্নাঘর: রান্নাঘরের বেসিন থেকে জল ক্রমাগত পরেই গেলে  পারিবারিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব  পরে । দাম্পত্য কলহ বাড়াতে পারে।

বাথরুম: বাথরুমের কল থেকে জল পড়া স্বাস্থ্য ও সুনামের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। এটি ব্যক্তির মনোযোগকেও প্রভাবিত করে। 

বাস্তু দোষ এড়ানোর সহজ ও কার্যকরী উপায় 

 অবিলম্বে মেরামত করান: প্রথম এবং সবচেয়ে কার্যকর সমাধান হল অবিলম্বে জলের কল মেরামত করিয়ে নেওয়া। এক ফোঁটা জলও নষ্ট হতে দেবেন না। এটি কেবল বাস্তু ত্রুটিই সংশোধন করবে না, বরং জল সংরক্ষণ করবে। 

জলপ্রবাহ: নিশ্চিত করুন যে আপনার বাড়ির জল নিষ্কাশন ব্যবস্থাটি উত্তর বা পূর্ব দিকে ঢালু। এই দিকগুলো জলের জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন: জলের কলগুলিতে প্রায়শই মরচে পড়ে বা আয়রন জমে যায়, যার ফলে জল চুঁইয়ে পড়ে। নির্দিষ্ট সময় অন্তর কলগুলো পরিষ্কার করুন অথবা পুরানো কলগুলো বদলে নতুন কল লাগান।

ইতিবাচক শক্তির আগমন:  কলটি মেরামত করার পর সেই স্থানে কিছুটা গঙ্গার জল ছিটিয়ে দিন, যাতে সেখানে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং ইতিবাচক শক্তির আগমন হয়। 

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট, ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার