বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্দে ভারত দেশের অন্যতম নামী ট্রেনের একটি। সেই ট্রেনে পরিবেশিত খাবারের মধ্যে এবার পাওয়া গেল আস্ত একটি লোহার বোল্ট। এতদিন ট্রেনের খাবারে কখনও পোকা, কখনও অন্য অস্বাস্থ্যকর বস্তু মেলার অভিযোগ সামনে এসেছে। কিন্তু লোহার বোল্ট মেলার পর থেকে বিতর্ক থামতেই চাইছে না । খাবারের মধ্যে এই লোহার বস্তু মেলার  ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। শেষ পর্যন্ত যাত্রীর অভিযোগের জবাব দিয়ে ক্ষমা চেয়েছে IRCTC। পাশাপাশি সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও জানিয়েছে তারা। 

ঘটনাটি বেঙ্গালুরু থেকে বেলাগাভি যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেসের। গত ২৭ নভেম্বর এই ট্রেনে সফর করছিলেন সমর্থ কোডিয়াল নামে এক যাত্রী। ট্রেনে পরিবেশিত খাবারের মধ্যে থাকা একটি বড়া খেতে গিয়ে চমকে ওঠেন তিনি। খাবারের মধ্যেই দেখতে পান একটি বড় লোহার বোল্ট।  এরপরই ওই যাত্রী খাবারের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করেন। একইসঙ্গে ভারতীয় রেল, রেল মন্ত্রক এবং IRCTC-কে ট্যাগ করে ঘটনার তদন্তের দাবি জানান । তাঁর অভিযোগ, খাবারের মধ্যে এমন একটি ধাতব বস্তু পাওয়া খাবারের গুণমান ও নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুতর বিষয়। 

পোস্টটি সামনে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে যদি খাবারের মধ্যে লোহার বোল্ট পাওয়া যায়, তাহলে যাত্রীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত? ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ক্ষমা চেয়েছে IRCTC। যাত্রীর অভিযোগের জবাবে সংস্থার তরফে জানানো হয়েছে, এই অনভিপ্রেত ঘটনার জন্য তারা দুঃখিত। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, রান্নাঘরের কর্মীদের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রান্নাঘর ভালভাবে পরিদর্শন করার পাশাপাশি খাবার তৈরির আগে সমস্ত সরঞ্জাম পরীক্ষা করে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে IRCTC।

মাত্র ৫১ টাকায় ৫৬ জিবি ডেটা! সঙ্গে আনলিমিটেড কলিং, জানুন BSNL এর নতুন রিচার্জ প্ল্যান

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

রান্নাঘরে ইঁদুরের বিষ্ঠা, খাবারের মান নিয়েও প্রশ্ন! সেক্টর ফাইভের তিন রেস্তরাঁয় ইবি-র অভিযান

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

‘এই ভাইয়ের পিঠেই ছুরি মেরেছিলেন,’ রাহুলকে কড়া জবাব স্ট্যালিনের দলের

কর্পোরেট চাকরি ছেড়ে নারকেলের খোলের ব্যবসা! বছরে তরুণীর আয় শুনলে চমকে যাবেন

‘সুড়ঙ্গের শেষে সবসময়ই আলো থাকে’, জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে আবেগপ্রবণ সূর্যকুমার

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

বন্দে ভারতের খাবারে মিলল লোহার বোল্ট! ভাইরাল ভিডিও নিয়ে যা জানাল IRCTC

দলবদলু কাকলি-সুদীপদের ভোটদানে আপত্তি জানিয়ে ওম বিড়লাকে চিঠি অভিষেকের

চৌরঙ্গি রোড থেকে আহিরিটোলা, বদলে যাচ্ছে কলকাতার ১৬টি রাস্তার নাম