‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বকাপের সেমিফাইনাল মানেই স্নায়ুচাপ  আর মর্যাদার লড়াই। আর সেই লড়াইয়ে এবার মুখোমুখি হতে চলেছে ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ একদিকে রয়েছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি, অন্যদিকে রয়েছে শক্তিশালী দল ইংল্যান্ড। ইংল্যান্ডের কাছে এই ম্যাচের সবচেয়ে বড় লক্ষ্য একটাই,  মেসিকে থামানো। দলের কোচিং স্টাফ থেকে শুরু করে ফুটবলাররা জানেন, মেসি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই তাঁকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই আর্জেন্টিনার আক্রমণভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়বে। সেই লক্ষ্যেই ঝাঁপাবে ইংল্যান্ড। খেলা শুরুর আগেই  আর্জেন্টিনাকে হারানো নিয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড। দলের প্রাক্তন  উইঙ্গার জো কোল বলছেন, ‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনাল খেলবে ইংল্যান্ড’।  

নেটফ্লিক্স স্পোর্টসের একটি বিশেষ অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালান শিয়ারার এবং মিকা রিচার্ডসের সঙ্গে আড্ডায় বসেছিলেন জো কোল। সেখানে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে কথা উঠতে ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপ খেলা  প্রাক্তন এই চেলসি ও লিভারপুল তারকা বলেন, ‘আমাদের মেসিকে ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা ওকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, আমারা ১০০ ভাগ নিশ্চিত!’ কোলের মন্তব্য শুনে রিচার্ডস বলেন, ‘এখনই এমন কথা বলো না।’ তবে চেলসি ও লিভারপুলের  প্রাক্তন উইঙ্গার নিজের অবস্থানে অনড় হয়ে বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে।’ 

আরও পড়ুন: সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সেমিফাইনালের এই  ম্যাচ নিয়ে  আরেক প্রাক্তন ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ জুটিকে নিয়ে  বলেন, ‘মাঝে মাঝে মনে হয়, রোমেরো আর লিসান্দ্রো মিলে প্রতি ম্যাচে একটা করে গোল উপহার দেবে। আবার পরক্ষণেই দেখা যায় ওরা গোল করছে, প্রতিটা হেডার জিতছে এবং মাঠের সব জায়গায় হাজির হচ্ছে। আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে ওদের কী যে হয়!’  

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০