আর নেই ‘মার্ভেল’-এর ‘ম্যাডাম গাও’, প্রয়াত ‘ডেয়ারডেভিল’ অভিনেত্রী ওয়াই চিং হো

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে একের পর এক শোকের ছায়া। সোম সকালেই খবর পাওয়া গিয়েছিল চিরঘুমের দেশে ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নীল। এবার জানা গেল, প্রয়াত হয়েছেন নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মার্ভেল’-খ্যাত প্রবীণ অভিনেত্রী ওয়াই চিং হো। যিনি মার্ভেলের সবকটি সিরিজে ‘ম্যাডাম গাও’ চরিত্রে অভিনয় করে সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন মহলে। স্বাভাবিকভাবেই এই প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করছেন ভক্তমহল এবং বিনোদন জগতের সদস্যরা।

ওয়াই চিং হো, পর্দায় শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত ছিলেন। জানা গিয়েছে, স্ট্রোকের কারণে মারা গিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রাক্তন সহ-অভিনেতা পিটার শিনকোডা এবং জুডি লেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃত্যু হয়েছে গত ১০ জুলাই। কিন্তু খবরটি জানানো হল ১৩ জুলাই। ‘ডেয়ারডেভিল’ সিরিজে ম্যাডাম গাও-এর চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতিও অর্জন করেছিলেন। পরবর্তীতে তিনি ‘আয়রন ফিস্ট’ এবং ‘দ্য ডিফেন্ডার্স’-এ একই চরিত্রে পুনরায় অভিনয় করেন এবং মার্ভেল ইউনিভার্সের অন্যতম আকর্ষণীয় চরিত্র হয়ে ওঠেন। সেখানে তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন।

হংকং-এ জন্মগ্রহণকারী এই অভিনেত্রী কয়েক দশক হলিউডে রাজ করেছেন। সফল কেরিয়ার গড়েছেন। মার্ভেল ফ্র্যাঞ্চাইজিতে কাজ করা ছাড়াও, তিনি ‘ল অ্যান্ড অর্ডার’, ‘ব্লু ব্লাডস’, ‘অকওয়াফিনা ইজ নোরা ফ্রম কুইন্স’ এবং ‘নিউ আমস্টারডাম’-এর মতো জনপ্রিয় টেলিভিশন শো-তে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোকবার্তার বন্যা বয়ে গিয়েছে। বেশ কয়েকজন ব্যবহারকারী তাঁর অভিনয়কে নেটফ্লিক্স মার্ভেল সিরিজের অন্যতম সেরা হিসেবে বর্ণনা করেছেন।

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ

পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ধ্বংস করল ইরান

মন্ত্রী দিলীপ এবার গায়ক, ঝালমুড়ি নিয়ে গাইলেন গান

কোচিং সেন্টার সংঘর্ষ মামলায় খান স্যারকে আগাম জামিন দিল পাটনা আদালত

সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে জার্সি বদলাতে চায় আর্জেন্টিনা, অনুমতি দিল ফিফা?

‘বিদেশি তকমা সেঁটে দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত ‘, ঐতিহাসিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি