মেট্রোয় কেজি-কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া মেট্রো স্টেশনে নিরাপত্তা তল্লাশির সময় বড়সড় সাফল্য পেল আরপিএফ (RPF)। এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হল প্রায় ৬.৪ কেজি রুপোর বার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা। সোমবার (১৩ জুলাই) দুপুর প্রায় ১টা ৩ মিনিট নাগাদ লাগেজ স্ক্যানিং চলাকালীন কর্তব্যরত আরপিএফ কর্মীদের নজরে আসে একটি ব্যাগের ভিতরে সন্দেহজনক ধাতব বস্তু।

সঙ্গে সঙ্গেই ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ আধিকারিকরা। একইসঙ্গে গোয়ালবাড়ি থানাকেও বিষয়টি জানানো হয়। পরে পুলিশকর্মীদের উপস্থিতিতে প্রাথমিক তদন্তে যাত্রীর ব্যাগ থেকে মোট ৬.৪ কেজি রুপোর বার উদ্ধার হয়। আরপিএফ সূত্রে খবর, সমস্ত সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার পর আটক যাত্রী এবং উদ্ধার হওয়া রুপোর বারগুলি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য গোয়ালাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

উল্লেখ্য, কলকাতা মেট্রো স্টেশন চত্বরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিনই অত্যাধুনিক এক্স-রে ব্যাগ স্ক্যানার এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে কড়া নজরদারি চালানো হয়। সন্দেহজনক কোনও বস্তু ও মালপত্র ধরা পড়লেই সঙ্গে সঙ্গে আরপিএফ ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। এই ঘটনায় উদ্ধার হওয়া রুপোর বারগুলির বৈধ নথিপত্র ছিল কি না, সেগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোনও পাচারচক্র বা সংগঠিত নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে