বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন মামলার তদন্তের গতি বাড়াল বিশেষ তদন্তকারী দল (SIT)। আজ মঙ্গলবার (১৪ জুলাই) তদন্তের স্বার্থে তিন অভিযুক্ত কবীর মোল্লা, আনন্দ সর্দারকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। তাঁদের উপস্থিতিতে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার পুননির্মাণ করা হয়। তদন্ত প্রক্রিয়ায় সহায়তার জন্য ঘটনাস্থলে দুই সাক্ষীকেও রাখা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রেললাইনের ধারে যে জায়গায় নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ উঠেছে, সেখানেই অভিযুক্তদের নিয়ে গিয়ে ঘটনার প্রতিটি ধাপ খতিয়ে দেখা হয়। পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল ঘুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে একই উদ্দেশ্যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পুলিশের দাবি, তদন্ত চলাকালীন এক অফিসারের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস এবং গুলিও চালায়। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। ঘটনায় প্রভাসের মৃত্যু হয়। যা নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

এরই মধ্যে গত শনিবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দেন, এই মামলার তদন্ত তাঁর সরাসরি নজরদারিতে চলছে এবং এমনভাবে তদন্ত করা হবে যাতে ভবিষ্যতে তা দৃষ্টান্ত হয়ে থাকে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর নির্যাতিতার পরিবারও তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত মোট চারটি পৃথক মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলা, বিক্ষোভ চলাকালীন গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর মামলা, পুলিশের উপর হামলা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের মামলা এবং রেল অবরোধ করে রেলের সম্পত্তি নষ্ট করার অভিযোগে দায়ের হওয়া মামলা। 

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল