বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

Share:

নিজস্ব প্রতিনিধি:  টেলিভিশন এবং মডেলিংয়ের পর বাংলা চলচ্চিত্রের জগতেও যুক্ত হয়েছেন অভিনেতা সুশোভন সোনু রায়। বাংলা ছবি ‘টেক কেয়ার ভালোবাসা’-তে তিনি অভিনয় করছেন ‘জয়’ চরিত্রে। চার বন্ধুর সম্পর্ক, বন্ধুত্ব এবং সময়ের সঙ্গে বদলে যাওয়া সমীকরণকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির কাহিনি, যার বিভিন্ন পর্যায়ে উপস্থিত রয়েছে তাঁর চরিত্রটি। 

‘টেক কেয়ার ভালোবাসা’ ছবিতে ‘জয়’ এমন এক চরিত্র, যে গল্পের বিভিন্ন মোড়ে অন্য চরিত্রগুলির জীবনে ঘটে যাওয়া পরিবর্তনের সাক্ষী হয়ে ওঠে। সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব এবং বন্ধুত্বের নানা মুহূর্তের মধ্য দিয়ে এগিয়ে চলে ছবির কাহিনি। বড়পর্দায় এই কাজের মাধ্যমে নতুন অধ্যায় শুরু হলেও অভিনয়ের জগতে সুশোভনের পথচলা শুরু হয়েছিল কয়েক বছর আগেই। ২০১৯ সালে আকাশ আট চ্যানেলের ‘আনন্দময়ী মা’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন সুশোভন সোনু রায়। প্রয়াত পরিচালক দেবীদাস ভট্টাচার্যের নির্দেশনায় তিনি একটি বৈষ্ণব ভক্তের চরিত্রে অভিনয় করেন। এরপর স্টার জলসার ‘মোহর’, ‘কোড়াপাখি’, ‘তিতলি’ এবং ২০২১ সালে ‘খেলাঘর’-এ কাজ করেন। ‘কোড়াপাখি’-তে অভিনেত্রী পার্নো মিত্রের বিপরীতে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া জি বাংলার ‘যমুনা ঢাকি’-তেও দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুন: স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

হাওড়ায় জন্ম হলেও সুশোভনের বেড়ে ওঠা কলকাতায়। খুব অল্প বয়সেই বাবাকে হারানোর পর তাঁর মা-ই পরিবারের দায়িত্ব সামলান। ২০১৬ সালে দমদম মতিঝিল রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক হন তিনি। অভিনয়ে আসার আগে নাচের প্রতি আগ্রহ থেকেই প্রায় দু’বছর ওয়েস্টার্ন ডান্সের প্রশিক্ষণ নেন সুশোভন। সেই সময়ে বিভিন্ন মঞ্চানুষ্ঠান এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন। পরে পরিচালক ও প্রযোজক পীযূষ সাহার তত্ত্বাবধানে প্রায় দেড় থেকে দু’বছর অভিনয়ের কর্মশালায় অংশ নেন। পাশাপাশি বিভিন্ন অডিশনও দিতে শুরু করেন। কোভিড-১৯ অতিমারির সময় টেলিভিশনের কাজ কিছুটা ব্যাহত হওয়ার পর তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। ২০২৩ সাল থেকে হলিডে ইন হোটেল, বিগ বাজার এবং স্পেন্সার্স-সহ বিভিন্ন সংস্থার সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন। ২০২৫ সালে কলকাতায় অনুষ্ঠিত ‘এথনিক এলিগ্যান্স ২০২৫’ সৌন্দর্য প্রতিযোগিতায়  ফার্স্ট রানার-আপ হন তিনি। 

কামদুনি কাণ্ডে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, ঝামেলা নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মা’য়ের

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধার কাজ

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০