প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

ছয় মাসের দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে থালাপথি বিজয়ের শেষ ছবি 'জন নয়গান'। আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান! ছয় মাসের দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে থালাপথি বিজয়ের শেষ ছবি ‘জন নয়গান’। আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। গত ৯ জানুয়ারি মুক্তির কথা ছিল এই ছবির, কিন্তু আইনি জটিলতার কারণে প্রায় ৬ মাস মুক্তি পিছল ছবির। দিন কয়েক আগেই সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছবিকে ‘A’ শংসাপত্র দিয়ে ছে, যার অর্থ শুধুমাত্র ১৮ বছর বয়সী দর্শকরাই ছবিটি দেখতে পারবেন। বুধবার (১৫ জুলাই) প্রযোজনা সংস্থা কেভিএন প্রোডাকশনস এক্স-এ লিখেছে, ‘অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ। সময় দিয়ে গড়া। ইতিহাসের জন্য নির্মিত। লড়াই যত কঠিন, বিজয়ের জয়ধ্বনি তত জোরালো। দেশীয় প্রেক্ষাগৃহে ২৩ জুলাই মুক্তি পাবে, আর বিদেশী প্রেক্ষাগৃহে ২৪ জুলাই মুক্তি পাবে ছবি।’ তবে সূত্র অনুযায়ী, তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলিতে ‘জন নয়গান’-এর জন্য ভোর ৫টার কোনও বিশেষ শো থাকবে না। রাজ্যে ছবিটির প্রথম শো সকাল ৯টায় শুরু হবে। অপরদিকে কর্ণাটক, কেরলম, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার সিনেমা হলগুলিতে ভোর ৫টা থেকে শো শুরু হবে। জানা গিয়েছে, দেশে ছবির ১১২ টি দৃশ্যে কাঁচি চালিয়ে মুক্তি পেলেও, বিদেশে ছবির আনকাট সংস্করণ মুক্তি পাবে। সার্টিফিকেশন নথি অনুসারে, ‘জননয়গন’ চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১৮৩ মিনিট ১১ সেকেন্ড (৩ ঘণ্টা ৩ মিনিট)।

গত ৯ জানুয়ারি বিজয়ের ‘জন নয়গন’-এর মুক্তির কথা ছিল। কিন্তু শংসাপত্র পাওয়া নিয়ে CBFC কর্মকর্তাদের সঙ্গে ছবির প্রযোজনা সংস্থার ঝামেলা হয়। যা আদালত পর্যন্ত গড়ায়। সিবিএফসি দাবি করে, ছবিতে এমন কিছু রয়েছে, যা মুক্তি পেলে দেশজুড়ে অশান্তির সৃষ্টি হতে পারে। জানা যায়, গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির প্রাথমিকভাবে সেন্সর পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। পরীক্ষক কমিটি ছবির কিছু কাটছাঁটের পরামর্শ দিয়েছিল, যা মেনেও নিয়েছিলেন নির্মাতারা। কিন্তু মুক্তির আগেই CBFC-এর পরীক্ষক কমিটির একজন সদস্য ছবিটির কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে CBFC চেয়ারপার্সন প্রসূন যোশীকে চিঠি পাঠায়। সিবিএফসি প্রধান বিষয়টি নতুন করে পর্যালোচনার জন্য পুনর্বিবেচনা কমিটির কাছে পাঠিয়ে দেন। তার মধ্যেই ‘জননয়গন’ প্রযোজক ছবিটির শংসাপত্রের দাবিতে CBFC-এর সিদ্ধান্তের বিরোধিতা করে মাদ্রাজ হাইকোর্টে পৌঁছন। তাঁরা যুক্তি দেখান যে, ছবি মুক্তির বিলম্বের কারণে তাঁদের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। প্রযোজকরা প্রশ্ন তোলেন, যে চলচ্চিত্রটি জনসমক্ষে প্রদর্শিতই হয়নি, তার বিরুদ্ধে কীভাবে অভিযোগ দায়ের করা হল।

চলচ্চিত্রটি ইতিমধ্যে ২৫টিরও বেশি আন্তর্জাতিক অঞ্চলে ছাড়পত্র পেয়েছে, যার মধ্যে ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশন (বিবিএফসি) থেকে পাওয়া ‘১৫’ রেটিংও রয়েছে। প্রাথমিকভাবে, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির বেঞ্চ সিবিএফসি-কে চলচ্চিত্রটিকে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেয়। তবে, সিবিএফসি একটি ডিভিশন বেঞ্চের কাছে সেই আদেশকে চ্যালেঞ্জ করে, যা পূর্বের নির্দেশটির ওপর স্থগিতাদেশ জারি করে। পরবর্তীতে প্রযোজকেরা তাৎক্ষণিক প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। আদালতকে নির্মাতাদের মাদ্রাজ হাইকোর্টে মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। অবশেষে CBFC ছবিটিকে ‘A’ শংসাপত্র দেওয়ার পর আইনি জট কাটে। আর আগামী ২৩ জুলাই ছবি মুক্তি পেতে চলেছে। তবে চলচ্চিত্রটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে কারণ এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়, তাই এটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বহুল প্রতীক্ষিত তামিল চলচ্চিত্র হয়ে উঠেছে। এতে আরও অভিনয় করছেন, পূজা হেগড়ে, ববি দেওল।

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০