বিয়ে ভেঙে যাওয়ার হবু স্ত্রীর উপর হামলা যুবকের, মেয়েকে বাঁচাতে প্রাণ গেল মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়সের ফারাকের জন্য বিয়েতে রাজি হননি ২১ বছরের তরুণী। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত কেড়ে নিল তরুণীর মায়ের জীবন। অভিযোগ, বাগদান ভেঙে যাওয়ার ক্ষোভে তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালেন ৩২ বছরের এক যুবক। মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন তরুণীর মা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তরুণী।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগর জেলায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবরাজ সম্পর্কে তরুণীর আত্মীয়। কয়েক মাস আগে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বাগদান হয়েছিল। কিন্তু পরে বয়সের পার্থক্যের কারণ দেখিয়ে বিয়ে করতে অস্বীকার করেন তরুণী বর্ষা। এরপর থেকেই অভিযুক্তের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় তরুণীর পরিবার। অভিযোগ, সেই ক্ষোভ থেকেই আচমকা তরুণীর বাড়িতে ঢুকে পড়ে যুবরাজ। প্রথমেই বর্ষার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় সে। মেয়েকে বাঁচাতে ছুটে আসেন তাঁর মা বিনায়াগা জ্যোতি। তাঁকেও এলোপাথাড়ি কোপ মারে অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বিনায়াগা জ্যোতিকে মৃত বলে ঘোষণা করেন। বর্ষার অবস্থা এখনও আশঙ্কাজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুনঃ যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

পুলিশ সুপার গৌতম গোয়াল জানিয়েছেন, বয়সের পার্থক্যের কারণেই বিয়েতে রাজি হননি বর্ষা। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেই ক্ষোভ থেকেই হামলা চালিয়েছে অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় ছোট-বড় মিলিয়ে ৮৪ রথযাত্রা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তায় নামছে ২ হাজার পুলিশ

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

১৩ বছরের কিশোরের শরীরে দীর্ঘ লেজ! SSKM হাসপাতালে সফল অস্ত্রোপচার

ফ্রিজের ভিতর ‘স্বয়ম্ভু’ শিবলিঙ্গ! দর্শন পেতে আগ্রার বাড়িতে ভক্তদের ঢল

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা