মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুঃসময়ে একে একে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাচ্ছেন দলের পুরনো নেতারা। আগেই দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন সুদীপ বন্দ্য়োপাধ্যায়-কাকলি ঘোষ দস্তিদাররা। তারপরেই তৃণমূল ভেঙে আলাদা গোষ্ঠী গড়েন ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়-সন্দীপন সাহারা। এবার সেই শিবিরেই ধীরে ধীরে পা বাড়াচ্ছেন মমতার একদা ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ রায়রা। আজ, বুধবার সেই শিবিরেই যোগ দিলেন মদন মিত্র। যার ফলে জোর ধাক্কা খেয়েছেন মমতা। এমনটাই মত রাজনৈতিক মহলের। কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলেন মদন। তৃণমূলনেত্রী মমতার সঙ্গে লড়েছেন দীর্ঘ লড়াই। আজ, তিনিও শিবির বদলাতেই ক্ষুব্ধ মমতা। ফেসবুক লাইভে এসে সেই ক্ষোভ উগড়ে দেন তৃণমূলনেত্রী।

আরও পডুন: কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

মমতা বলেন, ‘এই বেইমান, গদ্দারদের জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওরা সব পুলিশের ভয়ে দলবদলাচ্ছে। আমাকে গতকাল রাতেই ও বলেছিল, ইডি পরিবারের নামে নোটিস দিয়েছে। হাজিরা দিতে হবে। তখনই বুঝেছিলাম, আর আমাদের দল থাকবে না। তখনই সব পদ থেকে সরিয়ে দিই তাঁকে। ওর এখন অনেক লাগেজ-ব্য়াগেজ রয়েছে। সেগুলো সামলাতে দল পাল্টেছে। সে পাল্টাক, আমার সঙ্গে একজন থাকলেও দল করব। নতুন করে সবটা শুরু করব। আমি বিবেক বিকিয়ে খাই না, মানুষ আমাদের শক্তি। পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে তৃণমূল ভাঙা হচ্ছে। দলের প্রতীক দেখে আপনারা ভোট দিয়েছিলেন। বেইমানদের জন্য আমি ক্ষমাপ্রার্থী। ১৯৯৭ সালে একা ছিলাম। লড়াই করেছি। এখন ১৮ জন সাংসদ আছে। আরও বিধায়ক আছে। সেই সময় যখন পেরেছি, ২০২৬ সালেও ফের নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। আমাদের জোর করে হারানো হয়েছে, একদিন এটা প্রমাণ হবেই।’

মদন মিত্র থেকে অনুব্রত মণ্ডল, যাঁরাই দল ছাড়ছেন তাঁরাই নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই সময়ে অভিষেকের পাশে দাঁড়িয়ে মমতা বলেন, ‘আজকে সবচেয়ে বেশি মামলা হয়েছে অভিষেকের বিরুদ্ধে। ওর স্ত্রীকেও ছাড়েনি। একটু সেটিং করলেই বেঁচে যেতে পারত। এতটা হেনস্থা করত না কেউ।’

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়