‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করবেন বলে ঘোষণা করেছেন দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তাঁর আত্মসমর্পণের কোনও সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার (১৫ জুলাই) ঢাকায় এক আলোচনাসভায় বঙ্গবন্ধু কন্যার আত্মসমর্পণ নিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দিল্লিতে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনেই তাঁকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে (পড়ুন ফাঁসিতে ঝোলানো হবে)।’

সেনা অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগস্ট প্রাণ বাঁচাতে ঢাকা ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয নেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা। তার পর থেকে দিল্লিতেই এক গোপন ডেরায় রয়েছেন তিনি। মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের কাছে অনুরোধপত্র পাঠানো হয়েছিল। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হযেছিল। যদিও ঢাকার সেই অনুরোধে কর্ণপাত করেনি দিল্লি। দিল্লিতে অবস্থানকালীনই ২০২৫ সালের নভেম্বরে শেখ হাসিনাকে জুলাই আন্দোলনকারীদের খুনের অপরাধে ফাঁসির সাজা দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত বৃহস্পতিবারই এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ‘আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসবেন তিনি। ঢাকায় ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। শুধু তিনি নন, আওয়ামী লীগের বাকি শীর্ষ নেতারাও দেশে ফিরে আত্মসমর্পণ করবেন।’ বঙ্গবন্ধু কন্যার ওই ঘোষণা নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশজুড়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এদিন শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এত বড় হত্যাযজ্ঞের পরেও আওয়ামী লীগ ও তার নেত্রীর মনে কোনও অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার বালাই নেই। উল্টো তারা জুলাইয়ের বীর যোদ্ধাদের ‘জঙ্গিবাদী’ আখ্যা দিয়ে আবার রাজনীতিতে ফেরার ঘৃণ্য স্বপ্ন দেখছে। গতকাল (মঙ্গলবার) জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে বলেছি—শেখ হাসিনার আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনেই তাঁকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে পলাতক আওয়ামী লীগ সরকারের  মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্ট  জারি করা হয়েছে। প্রত্যেককে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘দুই থেকে তিন হওয়ার পথে’, তৃতীয় বিবাহ বার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে