পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ফের জঙ্গি হামলা। তাতেই মৃত্যু হয়েছে তিন পুলিশকর্মীর। খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক দুটি ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে। 

জানা গিয়েছে, বুধবার (১৫ জুলাই) একটি পুলিশ কনভয় ও একটি পুলিশ স্টেশনকে লক্ষ্যবস্তু করে জঙ্গিরা। লোয়ার দির জেলায় সন্ত্রাসীরা হ্যান্ড গ্রেনেড ও স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে পুলিশের একটি কনভয়ে হামলা  চালায়। পুলিশ জানিয়েছে, হায়দারের কাছে ‘লাদাম টপ’ এলাকায় কনভয়টি যাওয়ার সময় এই হামলাটি ঘটে। হামলাকারীরা প্রথমে হ্যান্ড গ্রেনেড ছোঁড়ে আর তারপর কনভয় লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ কর্মী নিহত হন এবং ১৯ জন আহত হন। হামলার সময় আক্রমণকারীরা পুলিশের দুটি গাড়িতে আগুনও ধরিয়ে দেয়। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে। 

আরও পড়ুন: শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে।  আরেকটি ঘটনায়, বান্নু জেলার মিরিয়ান থানায় আত্মঘাতী হামলার চেষ্টা রুখে দিয়েছে নিরাপত্তা বাহিনী। বিস্ফোরকবাহী একটি গাড়ি লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই নিরাপত্তা বাহিনী সেটিকে আটকে দেয় এবং বিস্ফোরক নষ্ট করে। সেই সময়ে পুলিশ ও জঙ্গিদের সংঘর্ষে চার হামলাকারী মৃত্যু হয়।   হামলায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। তাঁদের চিকিৎসার জন্য পেশোয়ারে পাঠানো হয়েছে। বান্নু জেলা পুলিশ কর্মকর্তা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ফুরকান বিলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

‘সোনম ওয়াংচুক ব্যর্থ নেতা’, দীপিকা পাড়ুকোনের ভুয়ো পোস্ট নিয়ে শোরগোল নেটপাড়ায়

শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে খুনের হুমকি তিন যুবকের, চাঞ্চল্য ব্যারাকপুরে

রেললাইনের ধারে উদ্ধার দ্বাদশ শ্রেণির পড়ুয়ার পচাগলা দেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪