রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফুচকা খেতে কে না ভালোবাসে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই শহর থেকে মফস্বল সর্বত্রই ফুচকার দোকানে ভিড় জমতে শুরু করে। বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে ঘুরতে বেরোনো কিংবা অফিস ফেরত ক্লান্তি দূর করতে অনেকের প্রথম পছন্দ এই মুখরোচক খাবার।বাড়িতে তৈরি ফুচকা যতই স্বাস্থ্যকর হোক না কেন, রাস্তার ধারের দোকানের ফুচকার স্বাদ যেন আলাদা। টক-ঝাল-নোনতা তেঁতুলের জল, মশলাদার আলুর পুর আর মুচমুচে ফুচকার সংমিশ্রণ সহজেই মন জয় করে নেয়। তাই ফুচকার সামনে দাঁড়ালে ডায়েট কিংবা ক্যালোরির হিসেব অনেকেই ভুলে যান। সেই রাস্তার ধারের ফুচকা খেয়েই এবার অসুস্থ হয়ে পড়লেন শিশু সহ শতাধিক মানুষ। এমনকি তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটা জেলার দিগোড় মহকুমার সিমলিয়া এলাকার পোলাই খুর্দ গ্রামে। রাস্তার ধারের এক ফুচকা বিক্রেতার কাছ থেকে ফুচকা খেয়ে শিশুসহ প্রায় ১১৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। বমি, ডায়রিয়া ও তীব্র পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দেওয়ায় ১২ জনকে সিমলিয়ার কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তিরা মঙ্গলবার(১৪ জুলাই) রাতে ফুচকা খাওয়ার কিছুক্ষণ পরেই নানা সমস্যা অনুভব করতে শুরু করেন। বহু গ্রামবাসীর একও ধরনের উপসর্গ দেখা দেওয়ায়, পরিবারের সদস্যরা তাদেরকে নিকটবর্তী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।  রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা বিভাগ গ্রামে একটি বিশেষ স্বাস্থ্য শিবির স্থাপন করে। 

আরও পড়ুন: কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

কোটার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নরেন্দ্র নাগর জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আশা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।  ব্লক চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার (বিসিএমও) রাজেশ সমরের নির্দেশে   অ্যাম্বুলেন্সসহ দুটি মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে। গুরুতর অসুস্থ রোগীদের সিএইচসি সিমলিয়ায় স্থানান্তর করা হলেও, অন্যদের গ্রামের স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। 

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫