হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে, ‘কারও সর্বনাশ তো কারও পৌষ মাস।’ বেচারারা অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। বালিশের নিচে মোবাইল ফোন রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। আর সেই সুযোগে এক চোর অতর্কিতে হানা দিয়ে নির্বিঘ্নেই মোবাইল ফোন হাতিয়ে চম্পট দিয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরায় বন্দি হয়েছে ওই ভয়ঙ্কর ঘটনার ভিডিও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদাঁয়ু জেলার সিভিল লাইন্সের কোতোয়ালি এলাকার ডাক্তার বিনোদ কুমার নিউ জীবনদান হাসপাতালে। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। ফের একবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ পেয়েই পুলিশ দুঃসাহসী চোর বাবাজির সন্ধানে নেমেছে। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে ধূর্ত চোর।

পুলিশ জানিয়েছে, ‘গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর পাঁচটা নাগাদ হাসপাতালে পুরুষ ওয়ার্ডে অতর্কিতে হানা দিয়েছিল এক চোর। তখন গভীর ঘুমে মগ্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীরা। কাকপক্ষীতে যাতে টের না পায়, তার জন্য পা টিপেটিপে রোগীদের বেডের কাছে গিয়ে সন্তর্পণেই মোবাইল হাতিয়ে নেয় চোর বাবাজী। একজন নয়, তিন জন রোগীর মোবাইল ফোন হাতিয়ে নিয়ে নির্বিঘ্নেই চম্পট দিয়েছে। সকালে ঘুম ভাঙার পরে মাথার কাছে রাখা মোবাইল নিতে গিয়েই চমকে ওঠেন রোগীরা। শুরু হয় শোরগোল। রোগী তো বটেই, ওয়ার্ডে থাকা নার্স-ওয়ার্ড বয়রা-ও ঘাবড়ে যান। চোর শনাক্ত করণে ওয়ার্ডে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই আসল রহস্যের পর্দাফাঁস হয়।’

ওই ভয়ঙ্কর চুরির ঘটনা জানিয়ে পুলিশকে ফোন করে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে পৌঁছে রোগী ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। জেরার মুখে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী জানান, চোরকে তাড়া করেছিলেন। কিন্তু ধরা যায়নি। যদিও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ পুলিশ আধিকারিকরা। কিভাবে একজন বহিরাগত নিরাপদে হাসপাতালে ঢুকে চুরি করে পালিয়ে গেল, তা ভেবেই পাচ্ছেন না তাঁরা।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক