গ্যাসের অপচয় কমাতে পারে নতুন এলপিজি প্রযুক্তি, কম খরচে মিলবে বেশি জ্বালানি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এলপিজি সিলিন্ডার খালি হয়ে যাওয়ার পরও কিন্তু সামান্য হলেও গ্যাস (LPG Supply) থেকে যায়!  এই অপচয় রুখতে বিকল্প ব্যবস্থা নিতে চলেছে দেশের রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল (Indian Oil), ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (Hindustan Petroleum) মতো সংস্থাগুলি বড় শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের লিকুইড এলপিজি অফ-টেক সিস্টেম (LPG Liquid Off-Take) ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে সিলিন্ডারে অব্যবহৃত গ্যাসের পরিমাণ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতিতে এলপিজির ব্যবহার আরও কার্যকর হতে পারে, ফলে জ্বালানির অপচয় কমবে। যেসব শিল্পে এলপিজির ব্যবহার বেশি, সেখানেই এই প্রযুক্তির সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। যেমন, হোটেল ও রেস্তোরাঁ, ক্যাটারিং পরিষেবা, ফুড প্রসেসিং ইউনিট, ডেয়ারি শিল্প, রাসায়নিক শিল্প, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং সংস্থা। যেখানে নিয়মিত ও বিপুল পরিমাণ এলপিজির প্রয়োজন হয়, সেখানে এই প্রযুক্তি খরচ কমানোর পাশাপাশি কাজের দক্ষতাও বাড়াবে। সাধারণ এলপিজি সিলিন্ডারে গ্যাস বাষ্প (ভ্যাপার) আকারে বের হয়। কিন্তু নতুন প্রযুক্তিতে বিশেষ যন্ত্রের সাহায্যে তরল অবস্থায় এলপিজি সংগ্রহ করে ভ্যাপোরাইজারের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী গ্যাসে রূপান্তরিত করা হয়। এর ফলে বড় পরিসরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা সহজ হবে।

কী কী সুবিধা মিলতে পারে?

  • এলপিজির অপচয় কমে জ্বালানির সর্বোচ্চ ব্যবহার সম্ভব।
  • বড় হোটেল, শিল্প প্রতিষ্ঠান ও কমার্শিয়াল কিচেনে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় থাকে।
  • একাধিক সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রেও চাপ স্থিতিশীল থাকে।
  • জ্বালানি দক্ষতা বাড়ার ফলে দীর্ঘমেয়াদে খরচ কমানোর সম্ভাবনা তৈরি হয়।

এই ধরনের ব্যবস্থা অবশ্যই অনুমোদিত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত প্রযুক্তিবিদের মাধ্যমে স্থাপন করা উচিত। নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা বিধি মেনে ব্যবহার করলে প্রযুক্তিটি আরও কার্যকর ও নিরাপদ হতে পারে। ভারতে এলপিজির চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই জ্বালানির প্রতিটি ফোঁটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এখন সরকার ও তেল সংস্থাগুলির অন্যতম অগ্রাধিকার।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে