বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব মেতে রয়েছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায়। এর মধ্যেই ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। ইজরায়েলি বসতিস্থাপনকারীদের হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তরুণ এক ফিলিস্তিনি ফুটবলারের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফুটবলারের পরিবার ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

নিহত ফুটবলারের নাম ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭)। তিনি ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন। গত ১১ জুলাই পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে হামলার সময় তিনি গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) তার মৃত্যু হয়। ফাদির মৃত্যুর পর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইজরায়েলি বসতিস্থাপনকারী ও সেনাদের সহিংসতার ঘটনা নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইজরাইলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে ইজরায়েলি বসতি স্থাপন অবৈধ হলেও সেই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, কোন সমীকরণে জিতবেন মেসি?

ফাদি আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন এবং ফিলিস্তিনের জাতীয় যুব দলের নিয়মিত সদস্য ছিলেন। শনিবার রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে,  হামলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ফাদির উরুতে গুরুতর আঘাত লাগে।  চিকিৎসকদের তার একটি পা কেটে ফেলতে হয়। তবে তাতেও শেষরক্ষা হয়নি।  শেষ পর্যন্ত সেই আঘাতেই  তাঁর মৃত্যু হয়।  এক বিবৃতিতে  জানানো হয়েছে,  ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে পৌঁছেছে। এর মধ্যে ৫৬৮ জন ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন।  

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?