সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, কোন সমীকরণে জিতবেন মেসি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ থেকে বেড়িয়ে গেলেও তৃতীয় স্থান দখলের জন্য ইংল্যান্ড ও ফ্রান্সের খেলা মুগ্ধ হয়ে দেখেছেন ফুটবল প্রেমীরা। হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। বয়ে গিয়েছে গোলের বন্যা।  তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪-৬ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সেই ম্যাচে জোড়া গোল করে কিলিয়ান এমবাপের গোলসংখ্যা এখন ১০।  পরাজয়ের হতাশার মধ্যেও ইতিহাসের পাতায় নিজের নাম আরও শক্তিশালী করে লিখে দিয়েছেন কিলিয়ান এমবাপে।  মেসিকে পিছনে ফেলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন এমবাপে। সোনার বুটের দৌড়ে এগিয়ে তিনিই। তারপর থেকেই চর্চা শুরু হয়েছে তাহলে কি এবার সোনার বুট হাতছাড়া হচ্ছে মেসির। কোন সমীকরণে এমবাপেকে পিছনে ফেলে সোনার বুট জিততে পারবেন মেসি তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। জেনে নিন কীভাবে মেসি জিততে পারেন সোনার বুট। 

ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামতে আগে লিওনেল মেসির অবস্থান রয়েছে এমবাপের ঠিক পিছনে। মেসি বিশ্বকাপে করেছেন ৮ গোল।  অর্থাৎ গোল্ডেন বুট জিততে হলে আর্জেন্টাইন অধিনায়ককে অন্তত দুটি গোল করতেই হবে। তবে শুধু দুই গোল করলেই হবে না, সমীকরণে আছে অ্যাসিস্ট ও মাঠে খেলার সময়ও। ফিফার নিয়ম অনুযায়ী গোল্ডেন বুট নির্ধারণে প্রথমে দেখা হয় গোলসংখ্যা।  গোল সমান হলে তখন বিবেচনা করা হয় অ্যাসিস্ট সংখ্যা।  সেখানেও সমতা থাকলে দেখা হয় কোন খেলোয়াড় মাঠে কতটা সময় খেলেছেন।   

কী করলে সোনার বুট জিতবেন মেসি? 

ফাইনালে একটি গোল করলে মেসির গোল হবে ৯টি। তাহলে তিনি এমবাপের ১০ গোল স্পর্শ করতে পারবেন না। সেটা হলে গোল্ডেন বুট জেতার সুযোগ থাকবে না। হ্যাটট্রিক করলে মেসির গোল হবে ১১টি। এমবাপেকে ছাড়িয়ে প্রথমবারের মতো গোল্ডেন বুট জিতবেন। সেক্ষেত্রে  অন্য কোনো সমীকরণ লাগবে না। ফাইনালে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করলে মেসি ও এমবাপে দুজনেরই গোল হবে ১০টি। তবে মেসির অ্যাসিস্ট হবে ৫টি আর এমবাপের ৪টি। ফলে টাইব্রেকারে এগিয়ে থেকে গোল্ডেন বুট জিতবেন মেসি। শুধু দুটি গোল করলে   দুজনেরই গোল ও অ্যাসিস্ট সমান (১০ গোল, ৪ অ্যাসিস্ট) থাকবে। তখন সিদ্ধান্ত হবে মিনিট খেলার হিসাব দেখে। মেসি এখন পর্যন্ত খেলেছেন ৭১২ মিনিট, যা এমবাপের চেয়ে ৫২ মিনিট কম। অর্থাৎ ১০ গোলে সমতা আনতে চাইলে  তাঁকে ফাইনালে জোড়া গোল করে প্রায় ৫২ মিনিটের আগেই মাঠ ছাড়তে হবে। 

ফাইনালের আগে শীর্ষ পাঁচে কারা রয়েছেন

কিলিয়ান এমবাপে (ফ্রান্স): ৭৬৪ মিনিট খেলে ১০ গোল, ৪ অ্যাসিস্ট

লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৭১২ মিনিট খেলে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট

ওসমান দেম্বেলে (ফ্রান্স): প্রায় ৬৮৪ মিনিট খেলে ৭ গোল ও ২ অ্যাসিস্ট

জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড): ৬৯২ মিনিট খেলে ৭ গোল ও ১ অ্যাসিস্ট

আরলিং হালান্ড (নরওয়ে): ৫৩৭ মিনিট খেলে ৭ গোল , ০ অ্যাসিস্ট

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’