লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Google এর আসন্ন বাজেট স্মার্টফোন Pixel 11a নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে তার আগেই ফোনটির ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি, ক্যামেরা এবং সম্ভাব্য কালার অপশন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। যদিও সংস্থার তরফে এখনও কিছুই নিশ্চিত করা হয়নি, তবুও এই তথ্যগুলি সত্যি হলে Pixel 11a আগের প্রজন্মের তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে আসতে পারে।

Google Pixel 11a-তে থাকতে পারে 6.3 ইঞ্চির OLED ডিসপ্লে, যার রেজোলিউশন হবে 1080×2424 পিক্সেল। ডিসপ্লেটি 60Hz থেকে 120Hz ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। এছাড়া সর্বোচ্চ 3,350 নিটস পিক ব্রাইটনেসএবং HDR মোডে প্রায় 2,250 নিটস ব্রাইটনেস পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, Pixel 11a তে Google-এর নতুন Tensor G6 প্রসেসর ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে থাকতে পারে 8GB RAM। নিরাপত্তার জন্য Titan M3 সিকিউরিটি চিপ এবং নতুন MediaTek M90 মডেম ব্যবহারের সম্ভাবনার কথাও জানা গিয়েছে। স্মার্টফোনটিতে প্রায় 4,870mAh ব্যাটারি থাকতে পারে বলে দাবি করা হয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এটি আগের মডেলের তুলনায় উন্নত ব্যাটারি ব্যাকআপ দেবে।

ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী, Pixel 11a-র সামনে একটি নতুন সেলফি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। যদিও রিয়ার ক্যামেরার সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও প্রকাশ্যে আসেনি, Google-এর কম্পিউটেশনাল ফটোগ্রাফির সুবিধা আগের মতোই থাকছে বলে অনুমান করা হচ্ছে। Pixel11a এর সম্ভাব্য একাধিক নতুন রংয়ের বিকল্পেরও ইঙ্গিত মিলেছে। প্রযুক্তি মহলের ধারণা, Pixel 11 সিরিজ আসার মাস কয়েক পরেই এই বাজেট ফোনটি বাজারে আনতে পারে গুগল। 

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন