সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনম ওয়াংচুকের চিকিৎসা নিয়ে আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল, ওয়াংচুককে তাঁর পছন্দের বেসরকারি হাসপাতাল মেদান্তায় স্থানান্তর করতে হবে। একই সঙ্গে হাসপাতালকে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল গঠন করে তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থার উপর সার্বক্ষণিক নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।

শুনানিতে গীতাঞ্জলির আইনজীবী জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থার জন্য উন্নত চিকিৎসা এবং নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। তাঁর দাবি, সেই কারণে পরিবারের আস্থা রয়েছে মেদান্তা হাসপাতালের উপর। আদালতও চিকিৎসকদের মতামত খতিয়ে দেখে জানায়, ওয়াংচুকের স্বাস্থ্য এমন অবস্থায় রয়েছে যেখানে সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল আদালতকে জানান, ওয়াংচুককে মেদান্তায় ভর্তি করাতে সরকারের কোনও আপত্তি নেই। তবে তিনি শর্ত দেন, চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে কোনও ভাবেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া যাবে না। তাঁর দাবি, ওয়াংচুকের ঘনিষ্ঠ কয়েক জন তাঁকে ফের আন্দোলনস্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাতে তাঁর স্বাস্থ্যের ঝুঁকি যেমন বাড়তে পারে, তেমনই আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে।

আরও পড়ুনঃ হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

চিকিৎসকদের একাংশের মত ছিল, হাসপাতালের বাইরেও পর্যবেক্ষণ সম্ভব। কিন্তু চিকিৎসক স্পষ্ট জানান, প্রয়োজনে দ্রুত চিকিৎসা দিতে হলে হাসপাতালে রাখাই সবচেয়ে নিরাপদ। সব পক্ষের বক্তব্য শোনার পরই ওয়াংচুককে মেদান্তায় স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের এই নির্দেশকে গীতাঞ্জলির বড় আইনি সাফল্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এখন মেদান্তার বিশেষজ্ঞ চিকিৎসক দলই পরবর্তী চিকিৎসার রূপরেখা ঠিক করবে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত