হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টির কারণে বহু দেশের অবস্থা শোচনীয়। টানা বৃষ্টিতে কোথাও নেমেছে হড়পা বান আবার কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাতেই ঘটছে প্রাণহানির ঘটনা। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে হড়পা বানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিপাতের জেরে বন্যায় শতাধিক ঘরবাড়ি, হোটেল ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। 

সোমবার (২০ জুলাই) নুরিস্তানের প্রাদেশিক রাজধানী পারুন ও আশপাশের এলাকায় হড়পা বান নেমে আসে। তাতেই ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক গভর্নরের কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার জলে শহরের বহু ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেসে গিয়েছে। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮০ জনের বেশি। হতাহতদের বেশির ভাগই পাকিস্তান সীমান্তবর্তী পারুন ও আশপাশের এলাকার বাসিন্দা। 
আফগানিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি বছরের জুন থেকে শুরু হওয়া বর্ষায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টির কারণে ভারত ও নেপালে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। আফগানিস্তানের প্রাদেশিক গভর্নরের কার্যালয় জানিয়েছে, বন্যার পর রাজধানী পারুনের মেয়রসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন। গোটা এলাকা জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। সাধারণ মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 
 

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!