বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: লাঞ্চ বা ডিনারের পর চাই একটু অন্যরকম মিষ্টির ছোঁয়া? তাহলে আজই বাড়িতে বানিয়ে ফেলুন স্পেনের ঐতিহ্যবাহী ডেজার্ট ‘টরিজাস’। বাইরে থেকে দেখতে অনেকটা ফ্রেঞ্চ টোস্টের মত হলেও স্বাদে রয়েছে একেবারেই আলাদা স্প্যানিশ ছোঁয়া। এই খাবারটি স্পেনের প্রায় প্রতিটি বাড়িতেই কমন ডিশ। সবচেয়ে মজার বিষয় হল ৩-৪ দিনের বাসি পাউরুটি দিয়েই অনায়াসে তৈরি করা যায় এই সুস্বাদু পদ। সকালের ব্রেকফাস্ট, বিকেলের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন সব ক্ষেত্রেই এটি হতে পারে দারুণ বিকল্প। খুব কম উপকরণে অল্প সময়েই তৈরি হয়ে যায় এই মুখরোচক ডেজার্ট।

উপকরণ 

ছোট আকারের পাউরুটি

হালকা গরম দুধ – দেড় কাপ

ভ্যানিলা এসেন্স – ১ চা-চামচ

ডিম – ৩টি

দারচিনি গুঁড়ো – আধ চা-চামচ

চিনি – ২ টেবিল চামচ

ভাজার জন্য পরিমাণমতো তেল

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে হালকা গরম দুধের সঙ্গে ভ্যানিলা এসেন্স ভালভাবে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ডিম ফাটিয়ে ভালভাবে ফেটিয়ে রাখুন। এরপর চিনি ও দারচিনি একসঙ্গে মিশিয়ে অল্প আঁচে হালকা সিরা তৈরি করে আলাদা করে রাখুন। এবার একটি ফ্রাইপ্যানে সামান্য তেল গরম করুন। পাউরুটির প্রতিটি টুকরো প্রথমে দুধে দু’পাশ ভিজিয়ে নিন, তারপর ফেটানো ডিমে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পাশ সোনালি করে ভেজে তুলে নিন। সব টুকরো ভাজা হয়ে গেলে একটি পাত্রে সাজিয়ে তার ওপর দারচিনি-চিনির সিরা ছড়িয়ে দিন।

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার