পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলমান ছাত্র বিক্ষোভে দিল্লি পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট দেশবাসী। সমালোচনা করেছেন বলিউড তারকারাও। ‘গুন্ডা’ তকমা দিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত সোমবার (২০ জুলাই) সংসদ ভবনের ডাক দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’। ওই অভিযানকে ঘিরেই রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লি।

অভিযানে সামিল পড়ুয়াদের উপর ব্যাপক লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। তাঁদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যার ফলে আহত হয়েছেন বিক্ষোভে অংশগ্রহণকারী বহু পড়ুয়া। দিল্লি পুলিশের এই অমানবিক আচরণের প্রতিবাদে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এর প্রতিবাদে গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে ধর্নায় বসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধি। কিন্তু তাঁদের উপরেও অত্যাচার চালায় পুলিশ। চ্যাংদোলা করে থানায় নিয়ে যায় তাঁদের। রাহুলের নাক ফেটে রক্ত বেরোয়। দিল্লি পুলিশের এহেন নৃশংস কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন নাসিরুদ্দিন শাহ। তিনি তাঁদের ‘গুন্ডা’ তকমা দিয়েছেন।

 

দেশে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনশনে বসেছেন ককরোচ জনতা পার্টির নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে যোগ দিয়ে আমরণ অনশনে বসেছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। সোমবার ককরোচদের আন্দোলনে যোগ দিয়েছিলেন নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ, শাবানা আজমির মতো বলিউডের নামি তারকারা। এমনকি বিক্ষোভকারীদের উপর পুলিশের কাঁদানে গ্যাসের আক্রমণে অসুস্থ হয়ে পড়েছিলেন শাবানা। সেই ছবি-ভিডিও সবটাই ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যা দেখে নিন্দার ধুম উঠেছে জেন-জি সমাজে। বুধবার মাঝ রাতে নাসিরুদ্দিন শাহ একটি আবেগঘন বিবৃতিতে ছাত্রদের ওপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনাকে আমেরিকার ICE এজেন্টদের সঙ্গে তুলনা করেছেন।

পাশাপাশি তিনি একটি ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি এক বিষাক্ত এই দেশের শাসন করে, তবে তাঁরও মন চাইবে যে পুরো দেশটা তাঁর মতোই অজ্ঞ, বোকা, অযোগ্য এবং নির্দয় হোক। এই সময়ে পড়ুয়াদের জন্যে আমার হৃদয় ভেঙে পড়েছে। এই গুন্ডামি আমাকে আমেরিকান আইসিই এজেন্টদের কথা মনে করিয়ে দিয়েছে। যাঁরা মুখোশ পরে, লাঠি হাতে জনতার উপর হামলা চালিয়ে ছিলেন। নিজেদের বাচ্চাদের কথাও ভাবুন। একদিন এর উল্টো প্রভাব আপনাদের উপরেও পড়বে। আর আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই, আশা হারাবে না। তোমাদের পাশে আছি।’

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ