শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হঠাৎ দমকা হাওয়ায় ভেঙে পড়ল শ্রাবণী মেলা উপলক্ষে তৈরি আলোর বিশাল তোরণ গেট। ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটীর আরএমসি বাজার সমিতির সামনে তারকেশ্বর রোডে। গেটটি রাস্তার উপর আছড়ে পড়ায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় তারকেশ্বর রোড।  

গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণী মেলা। সেই উপলক্ষে তারকেশ্বরগামী পুণ্যার্থীদের স্বাগত জানাতে তারকেশ্বর রোডের উপর আলোকসজ্জায় সজ্জিত একটি বড় তোরণ গেট তৈরি করা হয়েছিল। বুধবার আচমকা দমকা হাওয়ায় গেটটির একটি বড় অংশ ভেঙে রাস্তার উপর পড়ে যায়। সেই সময় রাস্তায় যানবাহন ও পুণ্যার্থীদের যাতায়াত থাকলেও অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। সঙ্গে সঙ্গে ভেঙে পড়া গেট সরানোর কাজ শুরু হয়। রাস্তা দ্রুত স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয় প্রশাসনের তরফে। 

আরও পড়ুনঃ সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

এদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাড়াহুড়ো করে গেটটি নির্মাণ করা হয়েছিল। তাঁদের দাবি, গেটের বাঁশ ও শালবল্লা যতটা গভীরে মাটির মধ্যে পোঁতা প্রয়োজন ছিল, তা করা হয়নি। অল্প গভীরতায় খুঁটি বসানোর কারণেই দমকা হাওয়ার ধাক্কায় পুরো কাঠামোটি ভেঙে পড়ে। প্রতিদিন এই রাস্তা দিয়েই অসংখ্য পুণ্যার্থী তারকেশ্বরের শিবমন্দিরের উদ্দেশে যাতায়াত করেন। তাই এই ঘটনায় বড় বিপদের আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত প্রাণহানির ঘটনা না ঘটায় স্বস্তি ফিরেছে এলাকায়।

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ