সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না কলকাতা মেট্রোর। ব্লু লাইনে মাঝেমধ্যেই বিভিন্ন প্রযুক্তিগত ত্রুটি, সিগন্যাল বিভ্রাট বা পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা সামনে আসে। এবার প্রশ্ন উঠল গ্রীন লাইন নিয়েও। সল্টলেকের সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারের বাইরের অংশে ফাটল দেখা যাওয়ার ঘটনায় তৎপর হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের মুখ্য ইঞ্জিনিয়ার, সিনিয়র আধিকারিক এবং কাঠামো বিশেষজ্ঞদের একটি দল। কী কারণে এই ফাটল তৈরি হয়েছে তা জানতে শুরু হয়েছে পরীক্ষা।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রায় দু’মাস ধরেই ওই স্তম্ভের বাইরের অংশে ফাটলটি দেখা যাচ্ছিল। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ ছিল। বুধবার মেট্রো রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। বিশেষজ্ঞরা ফাটলের প্রকৃতি, গভীরতা এবং এর সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন। তবে মেট্রো রেলের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে ফাটলটি মূল স্তম্ভে নয়, স্তম্ভের বাইরের আবরণ বা ক্ল্যাডিংয়ে রয়েছে। অর্থাৎ এটি বাইরের অংশের ক্ষতি, মূল কাঠামোর কোনও ক্ষতি হয়নি। ফলে স্টেশন সম্পূর্ণ নিরাপদ এবং যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলে দাবি করেছে। কর্তৃপক্ষ।

আরও পড়ুন: খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

মেট্রো রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত ক্ল্যাডিংয়ের মেরামতির কাজ দ্রুত শুরু করা হবে। একই সঙ্গে পুরো কাঠামো রক্ষণাবেক্ষণ করে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হচ্ছে। এই ঘটনার কোনও প্রভাব মেট্রো পরিষেবায় পড়েনি। নির্ধারিত সময়সূচি মেনেই গ্রীন লাইনে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩