হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিকি‍ৎসার জন্য লন্ডনে অবস্থানকালীন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সেই কথোপকথনের প্রমাণ মিলতেই রাষ্ট্রপতিকে ইস্তফার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বেচ্ছায় পদত্যাগ না করলে ‘গলা ধাক্কা’ দিয়ে সরিয়ে দেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। ওই বার্তা পাওয়ার পরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ। আগামিকাল শুক্রবারই (২৪ জুলাই) তিনি ইস্তফা দিতে পারেন বলে জানা গিয়েছে।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই তদারকি সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে হটাতে কোমর কষে ঝাঁপিয়েছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। জামায়াতে ইসলামী সহ কট্টর মৌলবাদী দলগুলির সমর্থনও পেয়েছিলেন তিনি। কিন্তু ওই উদ্যোগে সামিল হয়নি বিএনপি। রাষ্ট্রপতিকে সরালে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে এমন এক অজুহাত দিয়ে আওয়ামী লীগ জমানার রাষ্ট্রপতির অপসারণ রুখে দিয়েছিলেন বিএনপি নেতারা। গত ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন সাহাবুদ্দিন। যদিও ভোটের ঠিক মুখেই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি জানিয়েছিলেন, নয়া সরকার গঠন হলেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তার পরে ছয় মাস কেটে গেলেও ইস্তফার পথে হাঁটেননি রাষ্ট্রপতি।

কিন্তু সাংবিধানিক প্রধান হয়েও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, চিকি‍ৎসার জন্য গত ৯ মে রাষ্ট্রপতি লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফেরেন। ওই সফরের সময় শেখ হাসিনার সঙ্গে তাঁর টেলিফোনে একাধিকবার কথোপকথন হয়। বিষয়টি জানার পরেই প্রমাণ জোগাড়ে আসরে নামে গোয়েন্দা সংস্থাগুলো। সম্প্রতি কথোপকথনের প্রমাণ জমা দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তার পরেই চলতি মাসের শুরুতে রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়। সেই বার্তা পাওয়ার পরে গদি বাঁচানোর জন্য সেনাপ্রধান জেনারেল ওযাকার-উজ-জামানের দ্বারস্থ হয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ইতিবাচক সাড়া না পেয়ে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতা দেখিয়ে আগামিকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের অধ্যক্ষের কাছে ইস্তফা পাঠাচ্ছেন তিনি।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের