ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণ মানুষের কাছে নিরাপদ বিনিয়োগের অন্যতম উৎস পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প! পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD) স্কিম এমন একটি সরকারি প্রকল্প, যেখানে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করে মেয়াদ শেষে এককালীন বড় অঙ্কের অর্থ পাওয়া যায়। নিজের পাশাপাশি স্ত্রী বা পরিবারের অন্য সদস্যের নামেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন। পোস্ট অফিস রেকারিং ডিপোজিট একটি সরকারি সঞ্চয় প্রকল্প, যেখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। এক্ষেত্রে সুদ প্রতি ত্রৈমাসিকে (Quarterly) চক্রবৃদ্ধি হারে যোগ হয়।

বর্তমান নিয়ম অনুযায়ী, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মেয়াদ ৫ বছর (৬০ মাস)। এই সময়ে প্রতি মাসে ৮,০০০ টাকা করে জমা দিলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ৪,৮০,০০০ টাকা। সরকারি সুদের হার অনুযায়ী, মেয়াদ শেষে মোট টাকার পরিমাণ বেড়ে প্রায় ৫.৭০ লক্ষ টাকা হতে পারে । বর্তমানে প্রযোজ্য সুদের হারে মেয়াদ শেষে সুদ সহ প্রায় ৫.৮ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এই স্কিমে মাত্র ১০০ টাকা দিয়েও অ্যাকাউন্ট খোলা যায় এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। একক বা যৌথ অ্যাকাউন্ট খোলার পাশাপাশি নাবালকের নামেও অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন। সরকারি সুরক্ষা থাকায় ঝুঁকি তুলনামূলকভাবে কম হওয়ায় বহু মানুষ এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

এই প্রকল্পের প্রতি মাসে নির্ধারিত সময়ে কিস্তি জমা দেওয়া জরুরি। নির্দিষ্ট সময়ে কিস্তি না জমা দিলে জরিমানা দিতে হতে পারে। তবে নির্দিষ্ট শর্তসাপেক্ষে অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করার সুযোগও রয়েছে। এছাড়া প্রয়োজন হলে নির্দিষ্ট সময় পর এই অ্যাকাউন্টের বিপরীতে ঋণের সুবিধাও পাওয়া যায়। যারা ভবিষ্যতের জন্য নিরাপদ সঞ্চয় গড়ে তুলতে চান বা স্ত্রী-সন্তানের নামে একটি নির্ভরযোগ্য তহবিল তৈরি করতে চান, তাঁদের জন্য পোস্ট অফিসের এই স্কিম একটি কার্যকর বিকল্প হতে পারে। তবে বিনিয়োগের আগে সর্বশেষ সুদের হার ও নিয়ম সম্পর্কে পোস্ট অফিস বা সরকারি সূত্র থেকে তথ্য জেনে নেওয়া উচিত।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ