অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রযুক্তির ক্ষেত্রে প্রতিনিয়ত দুনিয়াকে চমকে দিচ্ছে চিন। এবার এমন এক রোবট তৈরি করেছে চিনের প্রযুক্তি সংস্থা রন রোবোটিকস, যা দেখলে যে কেউ চমকে যাবেন। কেননা, নয়া রোবটের অর্ধাংশ মানবসদৃশ আর বাকি অর্ধাংশের সঙ্গে জন্তুর অদ্ভুত মিল রয়েছে। ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কনফারেন্সে (WAIC 2026) ওই সেন্টোর টাইপের রোবট হাজির করেছে সংস্থাটি।

কারও কাছে অস্পষ্ট লাগলে আরও খোলসা করা হচ্ছে। হলিউডের সুপার-ডুপারহিট ছবি ‘হ্যারি পটার’ দেখেছেন। ওই ছবিতে একটি চরিত্র ছিল যার নাম সেন্টোর। যার উপরের ভাগ মানুষের মতো, আর নিচের ভাগ জানোয়ারের মতো। অর্থা‍ৎ দুটি হাত আর চারপেয়ে। রন রোবোটিকসের তৈরি সেন্টোর রোবট ঠিক তেমনই। রোবটের দুটি হাত রয়েছে আর চারটি পা রয়েছে। প্রতিটি পায়ের নিচে লাগানো রয়েছে চাকা। ওই চাকাই রোবটটিকে চলাফেরায় সাহায্য করছে।

নির্মাতা সংস্থার তরফে জানানো হয়েছে, সেন্টোর রোবট তৈরিতে ব্যবহৃত ৯৫ শতাংশ যন্ত্রই চিনের তৈরি। অর্থা‍ৎ দেশীয় প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে। যে কোনও বিপদসঙ্কুল পরিস্থিতিতে কাজ করার ক্ষমতা রয়েছে রোবটটির। অনায়াসে ১০০ থেকে ১২০ কেজি মাল তুলতে পারবে। এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুতই পণ্য রাখতে পারবে। মূলত প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে উদ্ধারকার্যে ব্যবহার করার বিষয়টি মাথায় রেখেই রোবটটি তৈরি করা হয়েছে। ফলে উদ্ধারকার্য আরও দ্রুত ও মসৃণভাবে করা যাবে।

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের