পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য ভারত সরকার নিরন্তর নানা পদক্ষেপ গ্রহণ করছে। যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাঁরা এখন জেলে পচে মরছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা ও নিট-ইউজি কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনে নেমে বড় জয় পেয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। ককরোচদের নেতৃত্বে তিন সপ্তাহের আন্দোলন শেষে অবশেষে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তাঁর জায়গায় নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন মোদি সরকারের প্রহ্লাদ যোশী। এবার এই বিষয়ে আরও এক ধাপ এগল মোদি সরকার। দেশের পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে এবং তাতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগাতে রবিবার (২৬ জুলাই) একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স (Task Force) গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার নেতৃত্বে থাকছেন ইন ফোসিসের সহ-প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানি (Nandan Nilekani)। অর্থাৎ তাঁর নেতৃত্বে এই টাস্ক ফোর্সটি পরিচালিত হবে।

আজ ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এই বিষয়টি জানিয়েছেন। ছাত্র বিক্ষোভের আবহে নরেন্দ্র মোদির এই ঘোষণাকে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করছেন।

এদিন ভিডিওতে নরেন্দ্র মোদি জানালেন, ‘এবার থেকে দেশের পরীক্ষা ব্যবস্থার উন্নতির উপায় খতিয়ে দেখবে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে গঠিত একটি টাস্ক ফোর্স। পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের বিষয়টিকে অগ্রাধিকার দেবে। এই টাস্ক ফোর্স মেনেই আসন্ন সরকারি পরীক্ষাগুলোতে স্বচ্ছতার বিষয়টি সুনিশ্চিত করবে সরকার। ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের জন্য ভারত সরকার নিরন্তর নানা পদক্ষেপ গ্রহণ করছে। যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তাঁরা এখন জেলে পচে মরছে। নিট কেলেঙ্কারির ইস্যুতে আমরা ইতি মধ্যেই ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপন করেছি। আগামিকাল সংসদেও আমরা কঠোর আইনি বিধানসহ নতুন আইন প্রণয়নের বিষয়ে আলোচনা করা হবে। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। আমাদের পরীক্ষা ব্যবস্থা নির্ভরযোগ্য ও স্বচ্ছ হওয়া উচিত এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই সমস্ত বিষয় মাথায় রেখে, বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

গণহত্যায় প্ররোচনা! ফেরদৌস, মাহিয়া মাহি-সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি