শিলিগুড়িতে উদ্ধার দু কোটি টাকার ব্রাউন সুগার, ধৃত মহিলা-সহ চার

উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বড় ধরনের মাদক (drug) পাচারের ছক বানচাল করে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মাদক (drug), বাজারে যার দাম দু কোটি টাকা। পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন মহিলা। ধৃতেরা হলেন দীপক চন্দ্র বর্মন, রিন্টু শেখ, রতন বিশ্বাস এবং জেহেরা বেগম।

নির্ভরযোগ্য সূত্রে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে, মঙ্গলবার রাতে পাচার হবে মাদক (drug) । সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ শিলিগুড়ি সংলগ্ন কামরাঙ্গা সেতু লাগায়ো এলাকায় শুরু করে তল্লাশি অভিযান। সেই তল্লাশিতে বাজেয়াপ্ত হয় এই পরিমাণ মাদক (drug) । পুলিশ গ্রেফতার করে দীপক চন্দ্র বর্মন, রিন্টু শেখ রতন বিশ্বাসকে। ধৃত মহিলার নাম জেহরা বেগম। এদের মধ্যে দীপকের বাড়ি জলপাইগুড়ির মালোবি পাড়ায়। রিন্টুর বাড়ি জেলা মালদহের মোথাবাড়িতে। বাগডোগরার ইঞ্জিনিয়ারিং মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে। অন্যদিকে, জেহরা বেগমের বাড়ি দার্জিলিংয়ের মাটিগাড়ার বিশ্বাস কলোনির। ধৃতদের থেকে মাদক(drug)উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন। এই বিশাল পরিমাণ মাদক (drug) তারা কোথায় পাচার করছিল, তা জানার চেষ্টা চলছে।

উল্লেখ করা যেতে পারে, ফেব্রুয়ারির শেষের দিকে কলকাতার সিঁথি থানা এলাকায় সেভেন ট্যাঙ্কস লেনে একটি গাড়িতে তল্লাশিয়ে চালিয়ে পুলিশ এক কেজি ৩৪১ গ্রাম মাদক উদ্ধার করে, বাজারে যার দাম ছ কোটি টাকার ওপর। পুলিশ জানতে পারে গাড়িটি ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসেছিল। একই মাসে স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকায় থেকে দু জন মাদক পাচারকারীকে পুলিশ গ্রেফতার করে। তাদের থেকে উদ্ধার হয় ১ কিলো ৮৪৩ গ্রাম গাঁজা। সেই সঙ্গে উদ্ধার হয় ২৪১ গ্রাম ইয়াবা। এবার মাদক উদ্ধার হল শিলিগুড়ি থেকে।

আরও পড়ুন শিলিগুড়ি হবে তিলোত্তমা শহর

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য