তরুণ প্রজন্মের লাইফস্টাইলই ডেকে আনছে বিপদ, কম বয়সেই বাড়ছে গলব্লাডার স্টোনের ঝুঁকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গলস্টোন বা পিত্তথলিতে পাথর মূলত ৪০ বছরের বেশি বয়সী, অতিরিক্ত ওজনের মহিলাদের ক্ষেত্রে অন্যতম সমস্যা। কিন্তু সেই ধারণা দ্রুত বদলাচ্ছে। চিকিৎসকদের মতে, এখন ২০ থেকে ৩০ বছর বয়সী সুস্থ, তরুণ-তরুণীদের মধ্যেও গলস্টোনের ঘটনা বাড়ছে। এর নেপথ্যে রয়েছে আধুনিক জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং বিপাকীয় (মেটাবলিক) সমস্যার প্রভাব। বিশেষজ্ঞদের মতে, বাইরে থেকে সুস্থ দেখালেও শরীরের ভিতরে ইনসুলিন রেজিস্ট্যান্স, অতিরিক্ত ভিসেরাল ফ্যাট বা কোলেস্টেরলের ভারসাম্যহীনতা থাকতে পারে। এই কারণগুলিই পিত্তথলিতে ধীরে ধীরে পাথর তৈরির ঝুঁকি বাড়ায়।

কেন বাড়ছে গলব্লাডাস্টোনের ঝুঁকি?

  • দীর্ঘক্ষণ না খেয়ে থাকা
  • দ্রুত ওজন কমানোর জন্য ক্র্যাশ ডায়েট করা
  • ওজন কমানোর কিছু ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার
  • অতিরিক্ত প্রক্রিয়াজাত (প্রসেসড) খাবার খাওয়া
  • সারাদিন বসে কাজ করা
  • পারিবারিকভাবে গলস্টোনের ইতিহাস থাকা

গলস্টোনের অনেক ক্ষেত্রেই প্রথমদিকে কোনও উপসর্গ থাকে না। তবে সমস্যা দেখা দিলে সাধারণত যে লক্ষণগুলি দেখা যায় ডান দিকের ওপরের পেটে ব্যথা, বিশেষ করে তেল-মশলাযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা, বমিভাব, ব্যথা পিঠ বা ডান কাঁধে ছড়িয়ে পড়া, বারবার বদহজম বা অ্যাসিডিটির মতো অনুভূতি অনেকের ক্ষেত্রে গলস্টোন ধরা পড়লেও কোনও উপসর্গ থাকে না এবং দীর্ঘদিন চিকিৎসা ছাড়াই পর্যবেক্ষণে রাখা যায়। তবে ব্যথা, সংক্রমণ বা অন্যান্য জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। তাই বারবার একই ধরনের হজমের সমস্যা হলে শুধু গ্যাস বা অ্যাসিডিটি ভেবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত ও সুষম খাবার খান।ক্র্যাশ ডায়েট এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। প্রতিদিন শরীরচর্চার পাশাপাশি দীর্ঘক্ষণ একটানা বসে থাকা কমান।দীর্ঘদিন হজমের সমস্যা থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করান।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী