দেশে ফেরার দু’দিন আগে নিউ জার্সিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের প্রযুক্তিবিদের

ফের বিদেশের মাটিতে ভারতীয়র মৃত্যু। এবার আমেরিকার নিউ জার্সিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা প্রযুক্তিবিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিদেশের মাটিতে ভারতীয়র মৃত্যু। এবার আমেরিকার নিউ জার্সিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা প্রযুক্তিবিদের। যিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। মৃতার নাম, শ্রীপতি দীপা, বয়স ৪২ বছর। সফটওয়্যার পেশাজীবী হিসেবে নিউ জার্সির একটি সংস্থায় কর্মরত ছিলেন। কিছুদিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা ছিল। তার আগেই সব শেষ, আর বাড়ি ফেরা হল না তাঁর। জানা গিয়েছে, বিদেশে স্বামীর সঙ্গেই থাকতেন তিনি।

ঘটনার দিন, তিনি স্বামী রামকৃষ্ণ রেড্ডিকে একটি মেট্রো স্টেশনে নামিয়ে দিয়ে গাড়ি করে ফিরছিলেন। তখনই রাস্তায় অন্য একটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ি সজোরে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘটনার পর পালানোর চেষ্টা করলেও ঘাতক গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ এবং হেফাজতে নিয়েছে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা গিয়েছে, একটি পুলিশের গাড়ি। রাস্তায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। একটি লাল এবং অন্যটি রুপালি। রুপোলি গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিই ওই ভারতীয় প্রযুক্তিবিদের ছিল। সংঘর্ষে তাঁর গাড়িটি পুরো দুমড়ে-মুচড়ে দিয়েছে। গাড়ির বনেটটি খুলে গিয়েছে। তাই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতোও সুযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

জানা গিয়েছে, নিহত মহিলা তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার আকুথোতাপল্লি গ্রামের বাসিন্দা ছিলেন। ২০০৮ সাল থেকে পেশাগত কারণে তিনি তাঁর স্বামীর সঙ্গে আমেরিকায় বসবাস করছিলেন। দম্পতি, দুজনেই সফটওয়্যার পেশাজীবী। দুই সন্তানের জনক-জননী। তাদের পারিবারিক বাড়ি হায়দরাবাদের হস্তিনাপুরমের টিচার্স কলোনিতে অবস্থিত। দীপার দু’দিনের মধ্যেই ভারতে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাত্রার আগেই সব শেষ হয়ে গেল।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল